বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
পাকিস্তানের ‘এ’ দলের বিপক্ষে চার দিনের টেস্ট ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। তবে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা এখানেও চলমান রয়েছে। প্রথম ইনিংসে পাকিস্তান শাহিনস লিড নেয় ২৪৫ রানের। মাঝে বৃষ্টিতে তৃতীয়দিনের খেলা ভেস্তে যায়। চতুর্থ দিনে খেলতে নেমে মুশফিকুর রহিমরা ১৫৩ রান তুলতেই সময় শেষ হওয়ায় ম্যাচ নিষ্পত্তি হয়েছে ড্র-তে।
অবশ্য আজ শেষদিনের খেলাও শেষ হয়েছে একটু আগেভাগে। আলোকস্বল্পতার কারণে শেষ হওয়া ম্যাচে আজ খেলা হয় মাত্র ৩৯.২ ওভারের। ওই সময়ে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ ‘এ’ দল ১৫৩ রান তুলতে সক্ষম হয়। যদিও লোয়ার অর্ডারদের ওপরের দিকে নামানোয়, ব্যাটিংয়ের জন্য নামেননি মুশফিক–মাহমুদুল হাসান জয়ের মতো ব্যাটাররা।
সফরকারীদের হয়ে এদিন সর্বোচ্চ ৫৫ রান করেছেন স্পিনার নাঈম হাসান। ওপেনার জাকির হাসান করেছেন ৩৩ রান। এ ছাড়া আর কেউ বলার মতো অঙ্কে পৌঁছাতে পারেননি। প্রথম ইনিংসে কেবল উল্লেখযোগ্য ৬৫ রান করা জয় এই ইনিংসে ব্যাটিংয়ে নামেননি। আগের ইনিংসের মতো এবারও ব্যর্থতার পরিচয় দিয়েছেন মুমিনুল হক, এনামুল হক বিজয় ও শাহাদাত হোসেন দীপুর মতো জাতীয় দলের ক্রিকেটাররা।
বিপরীতে পাকিস্তান শাহিনসের হয়ে প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া মির হামজা এবার নিয়েছেন ২ উইকেট। সমান সংখ্যক উইকেট শিকার করেছেন মোহাম্মদ আলি, মোহাম্মদ রমিজ জুনিয়র এক উইকেট নেন।
এর আগে চারদিনের টেস্টের প্রথম ইনিংসে সফরকারীরা মাত্র ১২২ রানেই গুটিয়ে যায়। সেই রান টপকে দ্বিতীয় দিন পাকিস্তান শাহিনস ৪ উইকেটে দাঁড় করায় ৩৭৭ রানের পুঁজি। ফলে সৌদি শাকিল-সরফরাজ আহমেদের দল ২৪৫ রানের লিড পেয়ে যায়। বৃষ্টিতে তৃতীয় দিন ভেস্তে না গেলে হয়তো ভিন্ন ফল দেখতে হতো বাংলাদেশ ‘এ’ দলকে। পাকিস্তানের হয়ে একাই ১৭৭ রানের ম্যারাথন ইনিংস খেলেন উমর আমিন। পরে তার হাতেই ম্যাচসেরার পুরস্কার ওঠে।
উল্লেখ্য, আগামী ২০ আগস্ট থেকে বাংলাদেশ ‘এ’ দল ও শাহিনসের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হবে। এরপর দুই দল যথাক্রমে ২৬, ২৮ ও ৩০ আগস্ট খেলবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live