অবিশ্বাস্য কারণে নাও হতে পারে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ
আর মাত্র কয়েক দিন পর শুরু হবে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে আগামী ২১ আগস্ট। কিন্তু সে টেস্টের আগে দুঃসংবাদ দিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। সিরিজের প্রথম টেস্টের পাঁচ দিনই বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।
রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হওয়া টেস্ট চলবে ২৫ আগস্ট পর্যন্ত। এ পাঁচ দিনই রাওয়ালপিন্ডিতে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাওয়ালপিন্ডিতে ২১ থেকে ২৫ আগস্ট প্রথম টেস্টের পাঁচদিনই বৃষ্টির শঙ্কা রয়েছে।’ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আবহাওয়ার এ অবস্থায় ভেন্যু তৈরির কাজ বাধাগ্রস্ত হতে পারে।
গ্রাউন্ড স্টাফরা এখনো পিচ তৈরির কাজ শুরু করতে পারেননি বলেও জানিয়েছে জিও সুপার। এক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, কোন পিচে খেলা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে এর মধ্যেও দুদলই তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। ম্যাচটি মাঠে গড়াবে বলেও আশাবাদী দুদল।
এর আগে গত মঙ্গলবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট খেলার পর করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে আগামী ৩০ আগস্ট থেকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live