ব্রেকিং নিউজ: বিসিবিতে বৈঠকে তামিম ও ক্রীড়া উপদেষ্টা জানা গেল বিসিবি সভাপতি হচ্ছেন যিনি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে পালা বদলের হাওয়া। ইতিমধ্যে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। নাজমুল হাসানের ক্রিকেট বোর্ডে তিনি ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন। জালাল তাঁর পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠিয়ে দিয়েছেন।
এ ছাড়া আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করতে বলা হয়েছে এনএসসি থেকে। তাঁরা দুজনই বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক ছিলেন।
এনএসসি মনোনীত এই দুই পরিচালকের পদত্যাগের মাধ্যমে বিসিবির পরিচালনা পর্ষদের ভাঙন শুরু হলো। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নিষ্ক্রিয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গঠনতন্ত্র ও আইসিসির নীতিমালা মেনে তার স্থলাভিষিক্ত হতে পারেন সাবেক প্রধান নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
এদিকে এ মুহূর্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরউপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া সজীব বিসিবি কার্যালয়ে অবস্থান করছেন। এ সময় বিসিবির অবকাঠামোগত সুযোগ-সুবিধাদি দেখবেন উপদেষ্টা, কথা বলবেন বিসিবির কর্মকর্তাদের সাথে। বিসিবিতে পৌঁছালে তাকে স্বাগত জানান বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটথেকে দূরে থাকা তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালও এ মুহূর্তে বিসিবিতে অবস্থান করছেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে বিসিবি প্রাঙ্গণে আছেন তিনিও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live