স্টেডিয়ামে উপদেষ্টা আসিফের সঙ্গে যেসব আলোচনা হলো তামিমের
দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। নানা নাঠকীয়তার কারণে ওয়ানডে বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেন তামিম ইকবাল। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে। কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
তবে দীর্ঘ দিন পর আজ আবারও মিরপুর হোম অব ক্রিকেটে দেখা গেছে তামিমকে। তবে তামিম আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন কিনা তা জানতে আরও সময় লাগবে।
কিন্তু তিনি আজ অনুশীলন করতে মিরপুরে আসেননি, অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া বিসিবিতে আসবেন বলে তার সঙ্গে দেখা করতে আসেন বাঁহাতি ওপেনার। উপদেষ্টাকে পরে পুরো শের-ই-বাংলা স্টেডিয়াম ঘুরে দেখান তিনি। অবশ্য তামিম ছাড়াও উপদেষ্টার সঙ্গে উপস্থিতি ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, শাহারিয়ার নাফিসহ আরো অনেকে।
ঘুরে দেখানোর সময় তামিম পূর্ব পাশের গ্যালারির দিকে আঙুল দেখিয়ে আসিফের উদ্দেশে বলেন, ‘এখানে একটা ইলেকট্রকিকস জায়ান্ট স্ক্রিন ছিল।
ঝড়ে ভেঙে গেছে।’ সাবেক অধিনায়কের কথায় পরে স্মৃতিতে ডুবে যান আসিফ। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, আমি দেখেছি। ২০১৪ সালে যখন মাঠে এসেছিলাম।
সম্ভবত এখানে বসেই খেলা দেখেছি।’ তামিমের বিষয়ে আলাদাভাবে কোনো কথা হয়েছে কি না উপদেষ্টা আসিফের সঙ্গে এ বিষয়ে পরে জানতে চাওয়া হয়েছিল বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজনের কাছে। বিসিবি সিইও বলেছেন, ‘শুধু তামিম নয়, কারো সঙ্গেই আলাদা করে কথা বলেননি উপদেষ্টা মহোদয়। তবে ঠিক কোন ভূমিকায় তামিম উনাদের ঘুরিয়ে দেখালেন সেটা বলতে পারব না। আগে থেকে যোগাযোগ ছিল সে কারণেই সঙ্গে ছিল আর কি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা