৬,৬,৬,৪,০,৭,৬ এক ওভারে ৩৯ রান নিয়ে ইতিহাস পাল্টে দিলেন সামোয়ার ব্যাটার দারিউস ভিসে
ক্রিকেটে এক ওভাবে ৩৬ রান ছিল সর্বোচ্চ। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ইতিহাসটি গড়েছিলেন ভারতের যুবরাজ সিং। টানা ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। তবে রেকর্ড যে চিরস্থায়ী থাকে না তা আবারও প্রমাণিত হলো। এবার আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের সাব রিজিওনাল ইস্ট এশিয়া কোয়ালিফায়ারে সেই রেকর্ড ভেঙেছেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ সামোয়ার ব্যাটার দারিউস ভিসের। এক ওভারে ৩৯ রান নিয়েছেন তিনি!
ভানুয়াতু পেসার নালিন নিপিকোর এক ওভারে ৬টি ছয় মেরেছেন ভিসের। ১৫তম সেই ওভারে নো বলও ছিল ৩টি! আন্তর্জাতিক টি-টোয়েন্টি এখন এটাই এক ওভারে সর্বোচ্চ রানের নজির।
যুবরাজের পর সাম্প্রতিক সময়ে এক ওভারে ৩৬ রান নিয়েছিলেন কিয়েরন পোলার্ড (২০২১), নিকোলাস পুরান (২০২৪), দীপেন্দ্র সিং এইরি (২০২৪) ও রোহিত শর্মা/রিংকু সিংরা (২০২৪)!
ভিসের প্রথম তিনটি ডেলিভারিতেই ছক্কা হাঁকিয়েছেন। চতুর্থ বৈধ ডেলিভারিতে মারেন চার। তাতে পূরণ হয় দলের শতরান। পঞ্চম বলটি ডট দিলে ছন্দ হারাতে বসেছিলেন ভিসের। কিন্তু ওভারের তৃতীয় নো বল পেয়ে আর নিজেকে রাখতে পারেননি। মারেন আরেকটি ছক্কা। ওভারটিও শেষ করেন আরেকটি ছক্কা হাঁকিয়ে।শুধু কি তাই? সামোয়ার হয়ে প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক সেঞ্চুরিয়ানের কীর্তিও গড়েছেন তিনি।
ভিসের শেষ পর্যন্ত ১৪ ছক্কা ও ৫ চারে ৬২ বলে ১৩২ রান করেছেন। তার ব্যাটে ভর করেই দল সবকটি উইকেট হারিয়ে তুলেছে ১৭৪ রান! বিপরীতে ভানুয়াতু ৯ উইকেটে ১৬৪ রানে থেমেছে। সামোয়া জিতেছে ১০ রানে। তাতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রেখেছে তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live