পাপন আউট, কাল ইমার্জেন্সি মিটিং, ফারুক বিসিবি বস
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আলোচনায় আছে বিসিবি। অস্থির অবস্থা বিরাজ করছে বিসিবিতে। ক্রিকেট নিয়ে যাদের ভাবার কথা তারা আর কেউ এখন বিসিবিতে। খোঁজ মিলছে না অনেক বোর্ড পরিচালকদের।
ইতমধ্যে আলোচনা শুরু হয়েছে বোর্ড সভাপতির পরিবর্তনের বিষয় নিয়েও। নাজমুল হাসান পাপনও নিজের পদ ছাড়তে রাজি বলে জানা গিয়েছে। এমন অবস্থায় আগামীকাল জরুরী বোর্ড সভা ডেকেছে বিসিবি। সরকার পরিবর্তনের পর এটিই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা।
বিসিবির এক পরিচালক নিশ্চিত করেছেন আগামীকালের বোর্ড সভার ব্যাপারে। সেই পরিচালক বলেন, 'জরুরি বোর্ড সভা ডেকেছে কাল সকাল ১১টায়। সব পরিচালকদেরই উপস্থিত হওয়ার কথা। মেইলও পেয়েছি ইতমধ্যে।'
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার জন্য কমপক্ষে ৯ পরিচালকের উপস্থিতি আবশ্যক। এছাড়া বোর্ড সভা ডাকার এখতিয়ার মূলত সভাপতির। তবে চলমান অবস্থায় বিসিবির কার্যক্রমে নেই সভাপতি নাজমুল পাপন। গুঞ্জন আছে নতুন একজন সভাপতি নিয়োগের ব্যাপারে। এসব দিক বিবেচনায় বড় সিদ্ধান্ত আসতে পারে আগামীকালের এই বোর্ড সভা থেকে।
জানা গেছে এই বসায় ভিডিও কলে অংশ নেবেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। সভায় নিজের পদত্যগের ঘোষণা দিবেন। একই দিন নতুন বোর্ড প্রেসিডেন্টের ঘোষণাও আসতে পারে। বিসিবি সভাপতি হওয়া দৌড়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদ। বিসিবি সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হতে পারে কালকেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা