আগামীকাল লন্ডন থেকে পদত্যাগ করবেন পাপন, কপাল খুলছে তামিমের
আগামীকাল জরুরি বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ) আসন্ন বোর্ড সভা বুধবার সকাল ১১ টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। আর এই সভাতে পদত্যাগের ঘোষণা দিতে চলেছেন বর্তমান বিসিবি বস নাজমুল হাসান পাপন।
জানা গেছে লন্ডনে থেকে ইমেইলে তার পদত্যাগপত্র জমা দেবেন পাপন। আর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দিয়ে পদত্যাগের কারণ বিস্তারিত তুলে ধরবেন।
এদিকে ক্রিকেট পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে বিসিবির পরিচালক করা হতে পারে। পাশাপাশি সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে জাতীয় ক্রীড়া পরিষদ সহ-সভাপতি করে পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সেখানে বাকি পরিচালকদের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন।
ইতোমধ্যেই জালাল ইউনুস বোর্ড পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার চলতি কমিটির বাকি ২৩ জন পরিচালকও পদত্যাগ করবেন বলে জানা গেছে। এর ফলে নতুন মুখ দেখা যাবে বিসিবির পরিচালনা পর্ষদে। তামিম ছাড়াও কোচ নাজমুল আবেদীন ফাহিম, সৈয়দ আশরাফুল হক, খালেদ মাসুদ পাইলটের নামও শোনা যাচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালে তৃতীয় মেয়াদের জন্য বিসিবি সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তার মেয়াদ ছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন