অন্তর্বর্তী সরকারকে নিয়ে হুট করে অবিশ্বাস্য মন্তব্য করলেন সারজিস আলম, সারা দেশে আলোচনা ঝড়
অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা বজায় রাখতে ছাত্ররা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ‘ভুলত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও চাপে রাখা হবে। তাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখানো হবে, যেন তারা জনগণের প্রতি তাদের দায়িত্ব পালন করেন।’
আজ মঙ্গলবার রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনে আহত ১৪০ জনের সর্বশেষ পরিস্থিতি দেখার পর এ কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। জনগণর অনেক প্রত্যাশা নিয়ে তাদের দায়িত্ব দিয়েছে। তারা যেন তাদের দায়িত্ব পালন করে সেটি নিশ্চিতে আমরা তাদের চাপে রাখব।’
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহতদের সরকারি সাহায্য-সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্দোলনে আহতরা এখনো পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না।
সরকারি লাল ফিতার দৌরাত্ম্যের কারণে সরকারি সহায়তায় বিলম্ব হচ্ছে। আমরা দাবি জানাই, অন্তর্বর্তী সরকার একটি তালিকা করে সবার সুচিকিৎসা নিশ্চিত করবে। কেউ বাদ গেলে, সে এসে যোগাযোগ করবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’
বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে সমন্বয়ক সারজিস বলেন, ‘সহায়তার ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সঙ্গে সাহায্যকারীদের যোগাযোগ করিয়ে দেবে। তারা কোনো টাকায় হাত দেবে না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ