বাংলাদেশ বনাম পাকিস্তান: বৃষ্টির কারণে এখানো হয়নি টস, জানা গেল ম্যাচ শুরুর নতুন সময়
দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আজ পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নামবে বাংলাদেশ। বৃষ্টির কারণে এখনো মাঠে গড়ায়নি খেলা। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। এর আগে ১১টায় হওয়ার কথা ছিল টস। তবে বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। নতুন সময় অনুযায়ী দুপুর সাড়ে ১২টায় টস ও ১টায় ম্যাচ শুরু হবে বলে জানিয়েছিল পিসিবি।
মাঠের পরিস্থিতির উন্নতি না হওয়ায় ফের টসের সময় পিছিয়েছে। বাংলাদেশ সময় দুপুর ১টায় পিচ পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন ম্যাচ অফিসিয়ালরা। এরপর টস অনুষ্ঠিত হবে।
ওপেনিংয়ে দেখা যেতে পারে জাকির হাসান ও সাদমান ইসলামকে। তিন নম্বরে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪ নম্বরে সব সময় ব্যাটিং করেন টেস্টে বাংলাদেশের ব্যাটিং স্থম্ব মুমিনুল হক। ৫ নম্বরে ব্যাটিং আসবেন মি. ডিপেন্টডেবল খ্যাত মুশফিকুর রহিম। ৬ নম্বরে ব্যাটিংয়ে দেখা যাবে সাকিব আল হাসান। ৭ নম্বরে লিটন দাস ও ৮ নম্বরে ব্যাটিংয়ে আসবেন মেহেদি হাসান মিরাজ।
পেস বিভাগে দেখা যাবে নাহিদ রানা, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদকে।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা।
বাংলাদেশ টেস্ট দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা