শেষ হলো টস, বাংলাদেশ একাদশে একধিক চমক
আজ পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। বৃষ্টির কারণে এতোক্ষণ বন্ধ ছিল খেলা। সকাল ১১টায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।
মূলত ভেজা আউট ফিল্ডের কারণে টস অনুষ্ঠিত হতে পারেনি নির্দিষ্ট সময়ে। বৃষ্টির কারণে পুরো একটি সেশনও ভেস্তে গেছে। ফলে মাঠে নামার জন্য আরও অপেক্ষায় থাকতে হয় বাংলাদেশ দলকে।
অবশেষে বাংলাদেশ সময় বেলা ৩টায় এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ভেজা মাঠের কারণে পরিত্যক্ত হওয়ার পরও প্রথম দিন ৪৮ ওভারের খেলা হবে।
বাংলাদেশ এই ম্যাচে চমক দেখিয়ে নিজেদের একাদশ সাজিয়েছে। একাদশে জায়গা হয়নি খালেদ আহমেদের। একাদশে আছেন তিন পেসার নাহিদ রানা, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। স্পিনার হিসেবে সাকিব আল হাসানের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা