বিসিবি বসের দায়িত্ব পেয়েই হাথরুকে নিয়ে কঠিন সিদ্ধান্ত জানিয়ে দিলেন ফারুক আহমেদ
শেষ হলো বিসিবিতে পাপনের দীর্ঘ এক যুগের পথ চলা। সরকার পতনের পর থেকে তিনি আর বিসিবিতে আসেননি। আজ বোর্ড মিটিংয়ে অনলাইনে সভায় যুক্ত হয়ে পদত্যাগ করেন পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। নতুন বিসিবি বস হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। এখন তিনি সাংবাদিকদের সাথে কথা বলছেন।
আর বিসিবি বসের দায়িত্ব পেয়েই হাথরুর বিষয়ে পরিস্কার কথা জানিয়ে দিলেন ফারুক আহমেদ। সাংবাদিকে এক প্রশ্নের উত্তরে ফারুক আহমেদ বলেন, “কোনো যৌক্তিকতা নেই হাথুরুকে রাখার। এখনই কোচ খোঁজা উচিত।”
বিসিবি সভাপতি হিসেবে মনোনীত হওয়ার আগেই বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে কড়া মন্তব্য করেছিলেন ফারুক আহমেদ। তিনি বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন লঙ্কান এই কোচকে তিনি বাংলাদেশ দলে চান না।
সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন হাথুরসিংহেকে নিয়ে করা নিজের আগের বক্তব্যের সঙ্গে এখনও তিনি আগের অবস্থানেই আছেন। এই কোচের মেয়াদ এবং বিকল্প পাওয়া যায় কিনা তা নিয়ে ভাববেন বলে জানালেন নবনিযুক্ত বিসিবি সভাপতি।
তিনি গণমাধ্যমকে বলেছেন, 'চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে বেটার কাউকে পাই কিনা, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কিনা এসব দেখবো।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা