বন্যার্তদের পাশে হৃদয়, নিজে পাকিস্তানে থাকায় ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠিয়েছেন বন্ধুদের
দেশের বেশ কয়েকটি জেলার মানুষ পড়েছে বন্যার কবলে। পার করছেন কঠিন সময়। ভারী বৃষ্টি ও উজানে ভারত থেকে নেমে আসা পানিতে বন্যার কবলে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেসব এলাকা। অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয় বসে নেই এমন পরিস্থিতিতে। নিজে যেতে না পারলেও ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠিয়েছেন বন্ধুদের। এমন অসহায় অবস্থা ঝড় তুলেছে হৃদয়ের মনেও।
সামাজিক মাধ্যমে আজ বৃহস্পতিবার একটি পোস্ট দিয়েছেন হৃদয়। নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে আহ্বান জানিয়েছেন বন্যার্তদের পাশে থাকার। তিনি জানিয়েছেন, এ দেশের মানুষ সংগ্রাম করতে জানে। এবারও মহান সৃষ্টিকর্তা রক্ষা করবেন সবাইকে।
হৃদয় লেখেন— ‘কী লিখব? কী লেখা উচিৎ? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি। ওরা মাঠ পর্যায়ে কাজ করবে। তবে, আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।’
হৃদয় আরও যোগ করেন, ‘আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করব। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live