নেপালের কাছে হেরে গ্রুপের রানার্সআপ হয়ে সেমি ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ যে দল
সম্প্রতি এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে বাংলাদেশ সেমি ফাইনালে বা কোয়ার্টার ফাইনালে উঠলেই প্রতিপক্ষ ভারত। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আর ভারত বাংলাদেশ ম্যাচ মানেই যেন নতুন উত্তেজনা। রেফারির বিতর্কিত যত সিদ্ধান্ত আর কত কি।
চলমান অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে অনুমিতভাবেই হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েছে ভারত। অন্যদিকে নেপালের বিপক্ষে হেরে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা প্রত্যাশী এই দুই দলের দেখা হচ্ছে সেমি-ফাইনালেই।
ললিতপুরের আনফা কমপ্লেক্সে প্রথম সেমি-ফাইনালে শনিবার স্বাগতিক নেপাল মুখোমুখি হবে ভুটানের। রোববার দ্বিতীয় সেমি-ফাইনালে লড়বে ভারত ও বাংলাদেশ।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতাটি এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ –এই তিন ক্যাটাগরিতে হয়েছে। ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে ভারতের কাছে হেরেই রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।
সেমি-ফাইনালের প্রতিপক্ষ যে ভারত হবে, তা বাংলাদেশ কোচ মারুফুল হকও ধরে নিয়েছিলেন। নেপালের বিপক্ষে হেরে গ্রুপ রানার্সআপ হওয়ার পর সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ভারতের নাম উল্লেখ না করলেও দলকে ঠিকই বার্তা দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ট্রফি নিয়ে দেশে ফিরতে হলে সামনের পথচলায় জিততে হবে প্রতিটি ম্যাচ।
শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরুর পর নেপালের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। অন্যদিকে ভুটান ও মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচই ভারত জিতেছিল একই (১-০) ব্যবধানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live