সাকিবের বিরুদ্ধে হ *ত্যা মামলার বিষয়ে যা জানালেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান
দীর্ঘ বিরতির পর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে টেস্ট ম্যাচে ফিরেছে সাকিব। ইতিমধ্যে শুরু হয়েছে প্রথম টেস্ট ম্যাচের খেলা। এই ম্যাচের একাদশে আছেন বিশ্ব সেরা আলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এই টেস্ট ম্যাচ দিয়ে তার ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটার শঙ্কা দেখা দিয়েছে।
কেননা তার বিরুদ্ধে হ *ত্যা মামলা করা হয়েছে। রাজধানীর আদাবরে গার্মেন্টস শ্রমিক হত্যার ঘটনায় সাকিবকে আসামী করা হয়েছে। সাকিব এ মামলার ২৮ নম্বর আসামি। ঢাকায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবসহ প্রায় শতাধিক ব্যক্তিকে সে মামলায় আসামি করা হয়েছে।
সাকিব আল হাসানের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, যেকোনো মামলায় অপরাধীর ইনভলমেন্ট (সম্পৃক্ততা) থাকে। আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ, পরামর্শ ও মিডিয়াতে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন তাদের বিষয়ে তদন্ত হবে।
আজ শনিবার (২৪ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, সাকিব আল হাসান গত জুলাইয়ের শুরু থেকেই বাংলাদেশের বাইরে রয়েছেন। এ সময় যুক্তরাষ্ট্র এবং কানাডায় দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি। সেখান থেকে বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে পাকিস্তানে যোগ দিয়েছেন।
এদিকে হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় সাকিবকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আইনি নোটিশও পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরী বৈঠকে বসেছে বিসিবি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস