সাকিবের পক্ষে ফেসবুকে ঝড় তুলেছে ক্রিকেটাররা
দীর্ঘ বিরতির পর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে টেস্ট ম্যাচে ফিরেছে সাকিব। ইতিমধ্যে শুরু হয়েছে প্রথম টেস্ট ম্যাচের খেলা। এই ম্যাচের একাদশে আছেন বিশ্ব সেরা আলরাউন্ডার সাকিব আল হাসান।
ইতিমধ্যে তার বিরুদ্ধে হ *ত্যা মামলা করা হয়েছে। রাজধানীর আদাবরে গার্মেন্টস শ্রমিক হত্যার ঘটনায় সাকিবকে আসামী করা হয়েছে। সাকিব এ মামলার ২৮ নম্বর আসামি। তবে সাকিবকে নিয়ে এখনি কোনো সিদ্ধান্ত নিতে চায় না বিসিবি। বিসিবি বস ফারুক আহমেদ বলেন, এফআইআর হয়েছে এটা তো মাত্র ফারস্ত ইনফরমেশন। এখনও কোনো চার্জ গঠন হয়নি, আমি যতদূর জানি। বিসিবির সাথে সাকিবের সম্পর্ক হলো সে খেলোয়াড় বা কর্মী। চুক্তিতে আছে। লিগ্যাল নোটিশ পেলে আমরা সিদ্ধান্ত নিতে পারব।
এখন খেলতে বাধা নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘না, একটা ম্যাচ চলছে, এখান থেকে তাকে সরিয়ে নিতে পারব না।’
ইতমধ্যে সাকিবের পাশে দাঁড়াতে শুরু করেছে ক্রিকেটারা। মুনিম শাহারিয়ার শরিফুল ইসলামের পর এবার পোস্ট করেছেন রুবেল হোসেন। শরিফুল ফেসবুকে লিখেন, সবসময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে থাকবে।
বাংলাদেশর তরুন ওপেনার মুনিম শাহারিয়ার ফেসবুকে লিখেন, মানুষের মন মানসিকতা পরিবর্তন না হলে দেশ আরো দশবার স্বাধীন হলেও দেশে পরিবর্তন আসবে না। ১৭ বছর যেমন মিথ্যা মামলা হইছে দেশ স্বাধীনের পরে এখনো মিথ্যা মামলাই হচ্ছে, তাহলে পরিবর্তনটা হলো কোথায়!!
রুবেল হোসেন ফেসবুকে লিখেন, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা