হেড-মার্শ ঝড়ে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া, জিতলো ৫৮ বলে
স্কটল্যান্ডের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য মাত্র ৫৮ বলে ছুঁয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। সঙ্গে গড়েছে একাধিক রেকর্ডও। আর ম্যাচ জিতে নিয়েছে ৭ উইকেটের ব্যবধানে।
এদিন অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে ১৭ বলে যৌথ দ্রুততম ফিফটি করেন ট্রাভিস হেড। এর আগে ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ বলে ফিফটি করেছিলেন মার্কাস স্টয়নিস। ইনিংসের তৃতীয় বলে শূন্য রানে অভিষিক্ত জ্যাক ফ্রেজার ম্যাগার্ক বিদায় নেন। এর পর মিচেল মার্শের সঙ্গে ৩৪ বলে গড়া ঝড়ো জুটিতে টি-টোয়েন্টি পাওয়ারপ্লেতে সর্বোচ্চ ১১৩ রানের রেকর্ডও গড়ে অস্ট্রেলিয়া। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন প্রোটিয়ারা।
আজ ২৫ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন হেড। চার মারেন ১২টি, ছক্কা হাঁকান ৫টি। মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৫ চার ও ৩ ছ্ক্কায় ১২ বলে ৩৯ রান। জশ ইঙ্গলিস অপরাজিত থাকেন ১৩ বলে ২৭ রানে।
এর আগে এডিনবার্গের গ্রাঞ্জ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। শন অ্যাবটের ৩, জেভিয়ার বার্টলেট ও অ্যাডাম জাম্পার ২ শিকারে ৯ উইকেটে ১৫৪ রান করে স্কটল্যান্ড। জর্জ মানসি ২৮, ম্যাথিউ ক্রস ২৭ ও রিচি বেরিংটন ২৩ রান করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে? আলোচনায় যে ৫ নাম
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
- মার্চে তেলের নতুন দাম: ডিজেল ও অকটেন কত টাকা?
- ভারতের বিপক্ষে গেইলের বাজি, ফিরল ২০১৬-র মধুর স্মৃতি
- নারী এশিয়ান কাপ-বাংলাদেশ বনাম চীন ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- বিসিএলে জিসানের সেঞ্চুরি ও হাসানের অবিশ্বাস্য জয়
- ইরান নিয়ে মহানবীর ভবিষ্যৎবাণী: মিলছে বর্তমানের সাথে?
- নারী এশিয়ান কাপ ২০২৬- মুখোমুখি বাংলাদেশ বনাম চীন, জানুন সময়সূচি
- নবম পে স্কেল সর্বশেষ যা জানা গেল
- নারী এশিয়ান কাপ-বাংলাদেশ বনাম চীন: জেনে নিন সময়সূচী ও লাইভ দেখার উপায়
- কেন সরলেন জয়সুরিয়া? শ্রীলঙ্কা ক্রিকেটে বড় সিদ্ধান্ত
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম
- সাকিবের দেশ থেকে বিদায় হবে বড় গর্বের: মোসাদ্দেক
- ১১ ঘণ্টায় ২ বার বাড়ল স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ২ মার্চ ২০২৬)