সাকিবের অবসর নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন জাহারা মিতু সারা দেশে উঠলো আলোচনার ঝড়
সাকিব আল হাসান ও জাহারা মিতু সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ক্রিকেটার সাকিব আল হাসানের। ব্যাটের-পাশাপাশি বল হাতেও বেশ সংগ্রাম করতে হচ্ছে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে। এমন পরিস্থিতিতে তার একাদশে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এবার টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট ক্রিকেটকেও বিদায় বললেন এই বাঁহাতি অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মাসেই ঘরের মাঠে শেষবারের মতো টেস্ট খেলবেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের ১৮ বছরের লড়াকু সৈনিককে আর কখনো টি-টোয়েন্টিতে দেখা যাবে না।
বিশ্বসেরা এ অলরাউন্ডারের অবসরের ঘোষণায় শোকার্ত তার অসংখ্য ভক্ত-অনুরাগী। বেদনার্ত ক্রিকেটপ্রেমীরা।
চিত্রনায়িকা জাহারা মিতুও আছেন এই দলে। প্রিয় ক্রিকেটারের অবসর ঘোষণায় সামাজিক যোগোযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে পোস্ট করেছেন অভিনেত্রী।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ফেসবুকে জাহারা মিতু লেখেন, ‘সাকিব আল হাসান, ক্রিকেট যদি হয় বিনোদনের মাধ্যম তবে আপনি সেখানকার বস।’তবে সাকিবকে নিয়ে আক্ষেপও করেছেন এ নায়িকা।
নিজের পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘বাংলাদেশের কোনো ক্রিকেটারের শেষটা আজ পর্যন্ত সুন্দর ও উপযুক্ত সম্মানের সাথে হলো না।’
বিগত শেখ হাসিনা সরকারে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। গেল ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সময়টা স্বস্তির ছিল না। তার নামে দেওয়া হয় হত্যা মামলাও। তখন থেকেই জাতীয় ক্রিকেট দলে সাকিবের থাকা নিয়ে চলছিল গুঞ্জন।
তবে ব্যাটে-বলে জবাব দিয়ে টিকে আছেন এখনো। যোগ্যতার প্রমাণ দিতে দিতেই শেষ পর্যন্ত দিলেন অবসরের ঘোষণা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ