ব্রেকিং নিউজ: গু*লি*বিদ্ধ হয়ে হাসপাতালে বলিউড অভিনেতা গোবিন্দ, জেনেনিন তার সর্বশেষ অবস্থা
বলিউডের একসময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা গোবিন্দ দুর্ঘটনাক্রমে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, নিজের বাসায় থাকাকালীন সময় হঠাৎ করে তার লাইসেন্স করা বন্দুক থেকে গুলি বের হয়ে তার পায়ে লাগে।
সঙ্গে সঙ্গে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা জানান, তিনি শঙ্কামুক্ত। গোবিন্দ নিজেও হাসপাতাল থেকে প্রকাশিত একটি অডিও বার্তায় তার ভক্তদের আশ্বস্ত করেছেন যে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
গোবিন্দ হাসপাতাল থেকে ভক্তদের উদ্দেশে এক অডিও বার্তায় বলেছেন, তাঁর ভক্ত, বাবা-মা ও তাঁর গুরুর আশীর্বাদ তাঁকে এ যাত্রায় রক্ষা করেছে।
অডিও বার্তায় গোবিন্দ বলেন, ‘আমি একটি বুলেটের আঘাতে আহত হয়েছিলাম। বুলেট বের করা হয়েছে। আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে আপনারা যাঁরা আমাদের জন্য প্রার্থনা করেছেন, তাদেরও ধন্যবাদ জানাই।’
গোবিন্দ রাজনীতিতে সক্রিয়। তিনি মহারাষ্ট্রের রাজনৈতিক দল শিবসেনার নেতা। ঘটনার দিন তিনি তাঁর বাড়িতে একাই ছিলেন এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। ঠিক সে সময়ই এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভিকে গোবিন্দর ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা বর্তমানে কলকাতায় আছেন। মূলত তাঁর কাছে যাওয়ার জন্য মুম্বাই ছাড়ার কথা ছিল ৬০ বছর বয়সী এই অভিনেতার।
গোবিন্দর ম্যানেজার আরও বলেন, গোবিন্দ একটি আলমারিতে তাঁর রিভলবারটি রাখছিলেন। এ সময় অসাবধানতাবশত এটি মেঝেতে পড়ে যায় এবং একটি গুলি বের হয়। গুলিটি গোবিন্দর হাঁটুর একটু নিচে বিদ্ধ হয়। এরপর গোবিন্দ নিজেই তাঁর স্ত্রী ও ম্যানেজারকে ফোন করেন।
তিনি জানান, পরে পুলিশ সেখানে পৌঁছে তাঁকে নিকটস্থ ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা স্থিতিশীল। তিনি এখনো হাসপাতালে এবং মেয়ে টিনা তাঁর সঙ্গে আছেন।
গোবিন্দর ম্যানেজার আরও বলেন, ‘কলকাতায় একটি শো ধরার জন্য আমাদের সকাল ৬টার ফ্লাইটে ওঠার কথা ছিল এবং আমি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম। গোবিন্দ জি তাঁর বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরের কৃপায় গোবিন্দজি কেবল একটি পায়ে আঘাত পেয়েছেন এবং এটি গুরুতর কিছু নয়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ