বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তথ্য উপদেষ্টা নাহিদ, প্রকাশ করলেন নিজের অনুভূতি
২০২৪ সালের টাইম ম্যাগাজিনের ‘টাইম-১০০’ তালিকায় জায়গা করে নিয়েছেন নাহিদ ইসলাম। বৈশ্বিক প্রভাবশালী ব্যক্তিত্বদের এই তালিকায় নাহিদের অন্তর্ভুক্তি তার অসামান্য নেতৃত্বের কারণে।
নাহিদ ইসলাম বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক। তার নেতৃত্বে চলা এই আন্দোলন দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সূচনা করে। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেখানে নাহিদ তথ্যপ্রযুক্তি খাতে উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
টাইম ম্যাগাজিন নাহিদ সম্পর্কে লিখেছে, আন্দোলনের অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম। তৎকালীন সরকারের দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে জনমানুষের কাছে তার পরিচিতি আরো বাড়তে থাকে।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে ‘জেন জি’র দুই উপদেষ্টার একজন নাহিদ। অন্যজন হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
টাইম বলছে, ‘১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এখন তাকে মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে।’
এ বিষয়ে নাহিদের ভাষ্য, ‘আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। বাংলাদশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার যে পালাক্রম– অবশ্যই তার অবসান হতে হবে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাম কত
- vivo-এর সেরা ৫ গেমিং ফোন, কোনটার দাম কত?
- জমি কেনার আগে CS, SA, RS ও BS খতিয়ান চিনে নিন
- Honor Win RT 2: ১২,০৭০mAh ব্যাটারি, দাম ও স্পেসিফিকেশন
- অন্যের নামে জমি রেকর্ড হয়ে গেলে নিজের নামে করবেন কীভাবে?
- আজকের টাকার রেট কত: কমেছে১৬টি দেশের টাকার মান
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কত
- দলিল, খতিয়ান ও নামজারি: জমির মালিকানা কীভাবে বুঝবেন?
- বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ম্যাচ আজ, কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ