প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়ব: শেখ হাসিনা
গত ৫ আগস্ট ছাত্র ও জনসাধারণের আন্দোলনের চাপে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর থেকেই ছাত্র আন্দোলনের ঘটনায় হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হতে থাকে, এবং একের পর এক গ্রেপ্তার হতে থাকেন তারা। অনেকেই গ্রেপ্তার এড়াতে দেশ ছেড়েছেন, আবার অনেকেই আত্মগোপনে রয়েছেন।
এই সংকটময় সময়ে দলের কর্মীরা বিভিন্ন কর্মসূচি ও দিকনির্দেশনা পেতে শেখ হাসিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। এ সময়ে নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার ফোনালাপের বেশ কিছু অডিও রেকর্ড ফাঁস হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি শেখ হাসিনার একটি নতুন অডিও রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে গোপালগঞ্জ সদর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের সাথে তার কথোপকথন ধরা পড়েছে। এই ফোনালাপটি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
ফাঁস হওয়া অডিওতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জামায়াত ইসলামকে হুমকি দেওয়ার বিষয় উঠে আসে।
অডিও রেকর্ডে শেখ হাসিনা বলেন, “এক মাঘে শীত যায় না। ১৫ বছর দেশ চালাইছি, বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিছি। আর্মিদের করে দিছি। এই পর্যন্ত যে কজন সব আমার জন্য পাওয়া। আর এখন সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর ওইটা জামায়াতের ওরা কয়দিন আছে।”
তিনি বলেন, “সামনে একমাস টেকে কি না দেখো। আর তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন তারা কোথায় যাবেন সেইটা বুঝে নিয়েন। আর এই তালিকা সব করে রাখো। আর যারা ঘরবাড়ি ভাঙচুর, পোড়ানো তাদেরকে ও হিসাবটা, নাম রাখো। এবার যেন ভুল না হয়। পরের বার এর চাচা, ওর মামা, ওর শশুর, ওর শাশুড়ি এই ভুল যেন না হয়। এবার গুনে গুনে হিসাব নেওয়া হবে।”
শেখ হাসিনা বলেন, “আমি ২০০৯ এ সরকারে এসেও আমি ওই সময় কাউকে কিছু বলিনি। আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতাকর্মীদের গায়ে হাত দিছে, কোপায়ে কোপায়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়ব।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- একই পথে দুই ফান্ড, শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বীমার সাত কোম্পানির গ্রাহকদের জন্য বড় খবর
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত, জেনে নিন পুরো নিয়ম
- আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসার সুযোগ, বিএসইসির নতুন খসড়া
- হঠাৎ কমল এলপিজি গ্যাসের দাম, নতুন দর জানুন
- ২ সেপ্টেম্বর আজকেরস্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- ৮০০ কোটি টাকা সংগ্রহ করল যমুনা ব্যাংক, বন্ডে কারা কত বিনিয়োগ করল
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- ভারত-বাংলাদেশের সঙ্গে গোপন সমঝোতা? যা বললেন শেখ হাসিনা
- মমতার আত্মীয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্ত, জানা গেল যেসব তথ্য
- আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
- কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- নেপাল থেকে বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, বিকল্পের খোঁজে কাঠমান্ডু
- কলকাতায় কড়াকড়ি, বাংলাদেশি ভ্রমণকারীদের জরুরি পরামর্শ