এইচএসসির ফলাফল নিয়ে নতুন সিদ্ধান্ত : আসলো যেসব পরিবর্তন
আগামী ১৫ অক্টোবর, মঙ্গলবার, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। ওইদিন বেলা ১১টায় সব শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করবে। তবে এবার ফলাফল ঘোষণার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। অন্যান্য বছরের মতো সরকারপ্রধান, প্রধান উপদেষ্টা, বা শিক্ষা উপদেষ্টা ফল প্রকাশের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন না।
বরং প্রতিটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল প্রকাশের ঘোষণা দেবেন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এবার ফল প্রকাশ হবে কিছুটা ভিন্ন ধারায়।
বোর্ডগুলো নিজ উদ্যোগে ফল প্রকাশ করবে। তবে সময়টা কেন্দ্রীয়ভাবে ঠিক করে দেওয়া হয়েছে। সেটা হলো, বেলা ১১টা। ওইসময় সব বোর্ড আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে ফল প্রকাশ করবে।
একই সময়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানও ফল পেয়ে যাবে। তারা নিজ নিজ প্রতিষ্ঠানে ফলাফল টাঙিয়ে দিতে পারবে।’বিগত বছরগুলোতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দিতেন। সেখান থেকে প্রধানমন্ত্রী ফল প্রকাশের ঘোষণা দিতেন। এরপর শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অথবা সচিবালয় থেকে এইচএসসির ফলাফল বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরতেন।
এ প্রক্রিয়া এক রকম রীতি হয়ে উঠেছিল। এতে অনেক সময় ফল প্রকাশে দেরি হতো।সেই প্রক্রিয়া থেকে এবার অন্তর্বর্তী সরকার বেরিয়ে এসে বোর্ডগুলোকে ফল প্রকাশের ঘোষণা দেওয়ার সুযোগ করে দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ প্রক্রিয়া বোর্ডগুলোকে জানানো হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSc Result 2026 তারিখ চূড়ান্ত, স্কুলে ভর্তি নিয়ে নতুন নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- মেসির জীবনে নেমে এলো শোকের ছায়া
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- সূর্যগ্রহণের দিন আকাশে চোখ ধাঁধানো দৃশ্য, জেনে নিন সময় ও স্থান