জিসান-সাইফউদ্দিনের দ্রুত তম ফিফটি, শেষ হলো ওমান ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
বাংলাদেশ হংকং সিক্সেস টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে। প্রথম ম্যাচে মোহাম্মদ সাইফউদ্দিনের নেতৃত্বে ওমানকে সহজেই হারিয়েছে দলটি।
বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। জবাবে ওমান ১১৩ রানেই থেমে যায়, ফলে বাংলাদেশ ৩৪ রানের জয় পায়।
জিসান আলম ও ইয়াসির আলী অসাধারণ ওপেনিং জুটি গড়ে ৩৬ রান তুলেন। ইয়াসির ২৬ রানে অপরাজিত ছিলেন, আর জিসান মাত্র ১২ বলে ৫৫ রান করেন, যাতে ৮টি ছক্কা ও ১টি চার ছিল।
মোহাম্মদ সাইফউদ্দিনও ১২ বলে ৫৫ রান করেন, ৭টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে। আবু হায়দার ৪ রানে অপরাজিত ছিলেন। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী হাফ সেঞ্চুরি করার পর ব্যাটারদের উঠে যেতে হয়, তাই জিসান ও সাইফউদ্দিন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন এবং অন্যদের ব্যাটিংয়ের সুযোগ দেন।
বল হাতে জিসান ২টি উইকেট নেন, এবং সাইফউদ্দিন, সোহাগ গাজী ও আবু হায়দার একটি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: ১ থেকে ২০ গ্রেডের সম্ভাব্য বেতনের তালিকা প্রকাশ; কত বাড়ছে বেতন?
- আজ রিয়াল মাদ্রিদ বনাম ওভিয়েডো ম্যাচ: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রেডিকশন
- আজ সোনা কিনতে ভরিতে গুনতে হবে কত? জানুন ২২ ক্যারেট সোনার দাম
- আজকের খেলার সময়সূচী:রিয়াল মাদ্রিদ বনাম ওভিয়েদো
- আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটে বলে চমক দেখালো বাংলাদেশের ক্রিকেটাররা
- ইন্টার মায়ামি বনাম সিনসিনাতি: ৮ গোলের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ, জানুন ফলাফল
- আজকের নামাজের সময়সূচি: (বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬)