Md Razib Ali
Senior Reporter
ফিনালিসিমা: আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচের ভেন্যু ও দল আপডেট
বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি—ইউরো জয়ী স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে মর্যাদাপূর্ণ ‘ফিনালিসিমা’ লড়াইয়ে। আগামী ২৭ শে মার্চের এই হাই-ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে স্প্যানিশ কোচ লুইস ডি লা ফুয়েন্তে তার প্রাথমিক রণপরিকল্পনা সাজিয়ে ফেলেছেন। একদিকে শ্রেষ্ঠত্ব প্রমাণের চ্যালেঞ্জ, অন্যদিকে ভেন্যু নির্ধারণ নিয়ে দুই মহাদেশীয় সংস্থার টানাপোড়েন—সব মিলিয়ে ফুটবল বিশ্বে এখন টানটান উত্তেজনা।
ডি লা ফুয়েন্তের তুরুপের তাস দানি কারভাহাল
আসন্ন ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা ছাড়াও মিশরের বিপক্ষে (৩০ মার্চ) একটি প্রীতি ম্যাচ খেলবে 'লা রোজা'রা। এই দুই ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক তালিকায় সবথেকে বড় চমক দানি কারভাহালের অন্তর্ভুক্তি। রিয়াল মাদ্রিদের এই অভিজ্ঞ ডিফেন্ডার দীর্ঘ চোটের বিভীষিকা কাটিয়ে আবারও জাতীয় দলের জার্সিতে ফেরার অপেক্ষায়।
২০২৫ সালের সেপ্টেম্বরে বুলগেরিয়ার বিপক্ষে শেষবার মাঠে নামার পর হাঁটুর গুরুতর চোট ও অস্ত্রোপচারের কারণে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে আসন্ন বিশ্বকাপে দলের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করতে কারভাহালকে বড্ড প্রয়োজন স্প্যানিশ কোচের। আগামী ২০ শে মার্চ জানা যাবে কারা থাকছেন চূড়ান্ত তালিকায়।
নিরাপত্তা শঙ্কায় কাতার থেকে সরছে ম্যাচ
পূর্ব পরিকল্পনা অনুযায়ী, কাতারের দোহায় ‘কাতার ফুটবল ফেস্টিভ্যাল’-এর অংশ হিসেবে এই ম্যাচগুলো আয়োজনের কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক আকাশসীমা লঙ্ঘন এবং ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় কাতার থেকে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে কাতার ফুটবল ফেস্টিভ্যালের ক্যান্সেলেশন ক্লজ অনুযায়ী সব চুক্তি।
ভেন্যু নিয়ে আর্জেন্টিনা-স্পেন স্নায়ুযুদ্ধ
ম্যাচটি কোথায় হবে, তা নিয়ে এখন চলছে ফুটবল রাজনীতির দড়ি টানাটানি। উয়েফার পক্ষ থেকে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের নাম প্রস্তাব করা হলেও তাতে সায় দেয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এএফএ প্রধান ক্লদিও তাপিয়া সাফ জানিয়ে দিয়েছেন, তিনি চান ম্যাচটি বুয়েনস আইরেসের 'মনুমেন্টাল' স্টেডিয়ামে অনুষ্ঠিত হোক। এই জটিলতা নিরসনে কনমেবল প্রধান আলেজান্দ্রো ডমিঙ্গুয়েজের সাথে বৈঠকে বসেছেন তিনি।
অন্যান্য ভেন্যুগুলোর মধ্যে লন্ডনের ওয়েম্বলি এবং মিয়ামির হার্ড রক স্টেডিয়াম অন্য ইভেন্টের কারণে আগেই বাতিলের খাতায় চলে গেছে। ফলে লিসবন বা বার্নাব্যুর দিকেই পাল্লা ভারী বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা।
ইতিহাস ও প্রেক্ষাপট
২০২২ সালে ফিনালিসিমার সর্বশেষ আসরে ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার সেই মুকুট ধরে রাখার লড়াইয়ে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে তরুণ ও শক্তিশালী স্পেন। ইউরোপ ও লাতিন আমেরিকার এই শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা