প্রবাসীদের নিয়ে অবিশ্বাস্য মন্তব্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসের
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রবাসী শ্রমিকদের ভূমিকা নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করেছেন। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধনকালে তিনি বলেন, “প্রবাসীরা শুধু আমাদের দেশের অর্থনীতির সচ্ছলতা আনছেন না, তারা দেশের ভবিষ্যত গড়ার কারিগর হিসেবে কাজ করছেন।”
ড. ইউনূস আরও বলেন, “গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ছিল অমূল্য অবদান। তাঁদের সমর্থন এবং শ্রমের কারণেই অনেক কিছু সম্ভব হয়েছে।”
এছাড়া, বিশেষ লাউঞ্জ উদ্বোধনের সময়, তিনি প্রবাসী শ্রমিকদের প্রতি দেশের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। "আমরা তাদের সবসময় কৃতজ্ঞ থাকবো এবং আশা করি, শাহজালাল বিমানবন্দরের এই নতুন লাউঞ্জ তাদের যাতায়াতকে আরও সুবিধাজনক, আরামদায়ক ও ঝামেলামুক্ত করে তুলবে," বলেন তিনি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজালি এই উদ্যোগের প্রশংসা করেন এবং জানান, "জাতিসংঘ বিশেষভাবে এই লাউঞ্জটির জন্য স্পনসর করেছে, যা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের একটি উদ্যোগ। আমরা এই উদ্যোগকে সমর্থন জানাতে পেরে আনন্দিত।" তিনি আরও বলেন, শাহজালাল বিমানবন্দরে প্রায় ১০০ স্বেচ্ছাসেবককে সহায়তা দিচ্ছে আইওএম, যাদের মাধ্যমে অভিবাসীদের বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।
বিশেষ লাউঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ