ব্রেকিং নিউজ: চট্টগ্রামে একজন আইনজীবী হত্যার ঘটনার পর যে ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
চট্টগ্রামে একজন আইনজীবী হত্যার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশের জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি, আইনশৃঙ্খলা বাহিনীকে চট্টগ্রামসহ আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন।
প্রেস উইং আরও জানায়, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং যেকোনো মূল্যে তা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার দায়বদ্ধ উল্লেখ করে প্রধান উপদেষ্টা জনগণের প্রতি সহযোগিতার আহ্বান জানান। এই ঘটনা যেন সাম্প্রদায়িক সম্প্রীতিতে কোনো প্রভাব না ফেলে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথাও বলা হয়েছে।
আইনজীবী হত্যার এই ঘটনায় ইতোমধ্যেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- শুরু বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live