‘আমুর পরামর্শে কারফিউ, কামরুলের নির্দেশে গু*লি-গ*ণ*হ*ত্যা চলে’
আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের সমন্বয়ক, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। প্রসিকিউশন টিমের দাবি, ছাত্র আন্দোলন চলাকালে আমির হোসেন আমু ছাত্রদের দমন করার জন্য কারফিউ জারির এবং দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেন, যা পরবর্তীতে বাস্তবায়িত হয়।
প্রসিকিউটররা জানান, ১৯ জুলাই গণভবনে অনুষ্ঠিত একটি বৈঠকে আওয়ামী লীগ সরকার ছাত্র আন্দোলন দমনের জন্য সিদ্ধান্ত নেয়। সেই বৈঠকে আমির হোসেন আমু কারফিউ জারির পাশাপাশি ছাত্রদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেন। পরের দিনই পুলিশের গুলিতে প্রায় দুই হাজার ছাত্র-জনতা শহীদ হন এবং ৩০ হাজারেরও বেশি মানুষ আহত হন। এই ঘটনায় নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়। রাষ্ট্রের দায়িত্বশীল পদে থাকা অবস্থায় আমু গণহত্যা নিবারণে কোন পদক্ষেপ গ্রহণ করেননি।
এছাড়া, সাবেক মন্ত্রী কামরুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্যাতন, গুলি বর্ষণ, হত্যা ও গণহত্যা চালায়। প্রসিকিউটররা বলেন, কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগের তদন্ত চলমান।
৪ ডিসেম্বর, বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে। এরপর তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে, আগামী ১৮ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এবং সদস্যরা এই আদেশ দেন। প্রসিকিউটররা ছিলেন বিএম সুলতান মাহমুদ, গাজী মনোয়ার হোসেন (এম এইচ) তামিম, তারেক আব্দুল্লাহ এবং শাইখ মাহদী।
এ মামলায় গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এতে সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান এবং কয়েকজন সাবেক বিচারপতি সহ অন্যান্য ব্যক্তির নাম রয়েছে।
এ মামলার পরবর্তী শুনানি ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করা হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মার্জিন ঋণে বিএসইসির নতুন নিয়ম, বদলে গেল শেয়ার বিক্রির শর্ত
- ‘বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ভারতের সঙ্গে একীভূত হবে’
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- ০১৬ নম্বর কি বদলাবে? এয়ারটেলের নতুন নাম জানাল রবি
- ১৮ আগস্ট স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে জেনে নিন আজকের দাম
- নবম পে-স্কেলে বড় পরিবর্তন, বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব যেভাবে
- একাদশে ভর্তি আবেদনে বড় পরিবর্তন, এবার যা করতে হবে শিক্ষার্থীদের
- বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে এআইআইবির নতুন উদ্যোগ
- ইউনিটপ্রতি মুনাফা থাকলেও লভ্যাংশ শূন্য, তিন ফান্ডের সিদ্ধান্ত
- গরম কফি ছোড়া থেকে মারামারি, শেষ পর্যন্ত অজ্ঞান মিশর কোচ
- স্বামীর মৃত্যুর খবরের পর নতুন সিদ্ধান্ত দীপু মনির আইনজীবীর
- টেস্টে ফেল দেখিয়ে এসএসসিতে বসতে না দিলে বিপদে পড়বে স্কুল?