ব্রেকিং নিউজ: প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে আসলো চিঠি
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন ভারতের দিল্লির জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। চিঠিতে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
চিঠিতে শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি বলেন, "কোনো দেশ মুসলিম অধ্যুষিত হলেও সেখানে সংখ্যালঘু বিদ্বেষের স্থান থাকতে পারে না। এটি বাংলাদেশে থাকা উচিত নয়।" তিনি আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশের বর্তমান প্রধান এবং নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস সংখ্যালঘুদের ওপর অত্যাচার রুখতে যথাযথ পদক্ষেপ নেবেন এবং আন্তর্জাতিক মহলে নিজের সুনাম বজায় রাখবেন।
ইমাম বুখারি আরও বলেন, "বাংলাদেশ মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হলেও সেখানে হিন্দু সম্প্রদায় অত্যাচারিত হবেন, এই বার্তা কখনও ইসলাম দেয় না।" তিনি স্পষ্টভাবে জানান, সংখ্যালঘুদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে, এবং এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার হলেও এমন ঘটনা মেনে নেওয়া যায় না।
চিঠির শেষে শাহী ইমাম বলেন, "দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশকে পাশে রেখে এসেছে, তাই বাংলাদেশের প্রতি এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।"
এটি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে গুরুত্বপূর্ণ এক বার্তা, যেখানে শাহী ইমামের এই চিঠি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার রক্ষার বিষয়ে আলোচনার নতুন পথ খুলে দিতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স, যতো উইকেট ও যতো রান করলেন
- আজকের অবহাওয়ার খবর: বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- পে-স্কেলের গেজেট কবে, মন্ত্রিসভার অনুমোদনের পরও কেন অপেক্ষা
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- তিন সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন ও কুপন পেমেন্টের রেকর্ড ডেট ঘোষণা
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডেরবিতর্কিত গোল নিয়ে বড় ভুল স্বীকার রেফারিদের
- ইমপেরিয়াল কলেজে বিনামূল্যে পিএইচডি, মিলবে বছরে ২৭ হাজার পাউন্ড উপবৃত্তি
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- Redmi Note 17 Review: এর দাম ২৯–৩২ হাজার? 4G-5G ভ্যারিয়েন্ট নিয়ে যা জানা জরুরি