ব্রেকিং নিউজ: নতুন অধিনায়কসহ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন চমক হিসেবে অধিনায়কত্বে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তরুণ পেসার রিপন মণ্ডল।
সিরিজের ম্যাচগুলো ১৬, ১৮ এবং ২০ ডিসেম্বর সেইন্ট ভিনসেন্টের কিংসটাউনে অনুষ্ঠিত হবে।
লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল নতুন করে শুরু করতে চায় টি-টোয়েন্টি ফরম্যাটে। এর আগে লিটন এক টেস্ট, সাতটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন।
২০২৩ সালে তামিম ইকবালের অবসরের পর ওয়ানডে দলে সহ-অধিনায়ক করা হয় লিটনকে। পরে নিউজিল্যান্ড সিরিজে তাকে অধিনায়কত্ব দেওয়া হয়। যদিও বিশ্বকাপের আগে দল পুনর্গঠন করে নেতৃত্ব তুলে দেওয়া হয় সাকিব আল হাসানের হাতে। বিশ্বকাপ শেষে শান্ত তিন ফরম্যাটের অধিনায়ক হলেও এই সিরিজে টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয়েছে লিটনকে।
বাংলাদেশের স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তরুণ পেসার রিপন মণ্ডল। তিনি দলের পেস আক্রমণে নতুন শক্তি যোগ করবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে বড় পদক্ষেপ: ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ২৩ মার্চ ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- স্বর্ণের বাজারে বড় ধস: ৪ মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় প্রস্তাব: আমূল বদলে যাবে বন্ড মার্কেট
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ম্যাচ কবে কখন, জানুন সময়সূচি
- কমলো জ্বালানি তেল ও স্বর্ণের দাম
- সাফ চ্যাম্পিয়নশিপ-বাংলাদেশ বনাম পাকিস্তান: কখন ও কোথায় দেখবেন লাইভ?
- ফেসবুকে রিলস পোস্ট করেই ৩ হাজার ডলার আয়ের সুযোগ
- বার্সেলোনা বনাম রায়ো ভায়েকানো: ১ গোলে ম্যাচ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম ভায়েকানো
- আর্জেন্টিনার দুই ম্যাচের সূচি ঘোষণা: জানুন প্রতিপক্ষ কারা
- আজকের খেলার সময়সূচি:ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- ওষুধ ছাড়াই ফ্যাটি লিভার দূর করার ৫টি প্রাকৃতিক উপায়