মিরপুরে গ্যাস সিলিন্ডার বি*স্ফো*র*ণে মৃতের সংখ্যা বেড়ে ৫, জেনেনিন সর্বশেষ অবস্থা
রাজধানীর মিরপুর-১১ নম্বরের সি-ব্লকের অ্যাভিনিউ ৫-এর একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ স্বপ্না নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।
এর আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল খলিল, রুমা আক্তার, শিশু মোহাম্মদ এবং আব্দুল্লাহ।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, স্বপ্নার শরীরের ১৪ শতাংশ পুড়ে গিয়েছিল। বিকেলের দিকে তার অবস্থার অবনতি হলে তিনি মারা যান।
এ ঘটনায় নিহত স্বপ্নার স্বামী শাহজাহানকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শিশু ইসমাইল এখনও ২০ শতাংশ দগ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। শ্বাসনালি পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, মিরপুরের ওই বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন গুরুতর দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একে একে সবাই মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ তদন্তে কাজ করছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- ২৫ আগস্ট আজকের স্বর্ণের দর
- আজকের স্বর্ণের দাম কত? ২২ ক্যারেটের ভরিতে নতুন দর
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ, জেনে নিন কারা পাবেন সুবিধা
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব
- ‘রাস্তায় বেরোতে না পারেন, সে ব্যবস্থা করব’
- নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর মুখে গুরুত্বপূর্ণ বার্তা
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে নতুন মোড়, এবার সামনে এল হাসনাতের দাবি
- ৫ বিষয়ে ৪০০ নম্বর, ২০-৪০ শতাংশ শিক্ষার্থী পাবে বৃত্তি পরীক্ষার সুযোগ