স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান মির্জা ফখরুল, নেওয়া হয়েছে হাসপাতালে
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে দ্রুত অচেতন অবস্থায় সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাভার স্মৃতিসৌধে বিএনপির নেতাকর্মীরা বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর, মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ অসুস্থ অনুভব করেন এবং ফ্লোরে বসে পড়েন। বিএনপির নেতাকর্মীরা তখন তার মাথায় পানি ঢালেন, কিন্তু এর কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর নবী সোহেলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বর্তমানে মির্জা ফখরুলের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে তাকে সিএমএইচ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন
- কলা খাওয়ার সঠিক সময় কখন? সকাল নাকি রাত, জানুন
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- খতিয়ানে নিজের নাম আছে কি না দেখবেন যেভাবে, জানুন সহজ পদ্ধতি
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: শেষ হাসি হাসল কোন দল?
- vivo X500 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারি