বিয়ের ৩৩ বছর পর কেন ধর্ম পরিবর্তন করলেন শাহরুখের স্ত্রী গৌরী, জানুন আসল সত্য
বলিউডের বাদশা শাহরুখ খান ও গৌরী খানের দাম্পত্য জীবন এখনো টানা ৩৩ বছর পার করেছে। তাদের সম্পর্কটি বলিউডের অন্যতম সুখী দম্পতির উদাহরণ হিসেবে ধরা হয়। দীর্ঘ এই সময় ধরে গৌরী ও শাহরুখের মধ্যে কখনই ধর্ম একটি বাধা হয়ে দাঁড়ায়নি, এমনটি বহু সাক্ষাৎকারে জানিয়েছেন শাহরুখ খান নিজেই।
১৯৯১ সালের ২৫ অক্টোবর, হিন্দু রীতি মেনে গৌরীকে বিয়ে করেছিলেন শাহরুখ। তখন শাহরুখ ছিলেন এক উঠতি অভিনেতা, যিনি তার ক্যারিয়ারের শীর্ষে পৌঁছানোর পথে ছিলেন। গৌরী জানিয়েছেন, শাহরুখ কখনই তাকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেননি। বরং, তাদের সংসারে ধর্ম কখনও কোনো সমস্যা সৃষ্টি করেনি। শাহরুখও একাধিকবার জানিয়েছেন যে, তার জন্য গৌরী ও তার পরিবার গুরুত্বপূর্ণ, ধর্ম তার কাছে তেমন গুরুত্ব পায়নি।
এদিকে, শাহরুখ ও গৌরীর সন্তান আরিয়ান, সুহানা এবং আব্রামকে ধর্ম নিরপেক্ষ পরিবেশে বড় করা হয়েছে। মান্নাতে প্রতিবছর দিওয়ালি ও ঈদ উভয় উৎসবই সমানভাবে পালিত হয়। সন্তানদের শিখানো হয়েছে যে ধর্মের চেয়ে ভারতীয় হওয়া গুরুত্বপূর্ণ, তাদের জন্য দেশের পরিচয়ই প্রথম। সম্প্রতি, গৌরী নিজেই জানিয়েছেন, আরিয়ান তার বাবার ধর্মে বিশ্বাসী এবং নিয়মিত নামাজ পড়েন।
তবে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাহরুখ, গৌরী ও আরিয়ান খানের একটি হজযাত্রার ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। কিছু মানুষ ধারণা করছেন, বিয়ের ৩৩ বছর পর কি গৌরী ধর্ম পরিবর্তন করেছেন? তবে, গৌরী খান এবং শাহরুখের কাছ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।
এদিকে, গৌরীর নামের সাথে 'খান' পদবি থাকলেও তিনি এখনও হিন্দু ধর্মাবলম্বী। ভাইরাল হওয়া মক্কার ছবিটি আসলে সম্পূর্ণভাবে AI প্রযুক্তির সাহায্যে তৈরি, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই।
তাহলে, বিয়ের ৩৩ বছর পরও গৌরী ধর্ম পরিবর্তন করেননি, এবং তাদের পরিবার আজও ঐতিহ্য ও ধর্মীয় সহিষ্ণুতার একটি সুন্দর উদাহরণ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- শেয়ারবাজারে হঠাৎ বড় লাফ
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা: আমিরাতে ৬ দিনের ছুটি!
- ২০২৬ সালে চাহিদার শীর্ষে থাকবে যে চাকরি গুলো: আয়ের বিস্তারিত তথ্য
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)