ভূমিকম্পে কাঁপলো দেশ
দেশের বিভিন্ন এলাকায় গত রাত ১টা ২৬ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে ঘরবাড়ি ও আসবাবপত্র। বেশিরভাগ মানুষ এ সময় ঘুমিয়ে থাকলেও প্রচণ্ড কম্পনে অনেকে বিছানা ছেড়ে উঠে পড়েন। ভূমিকম্পটি খুব বেশি সময় স্থায়ী না হলেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের কামটি এলাকায়। মাটির প্রায় ১১২ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।
এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং থেকে প্রায় ১০৬ কিলোমিটার পূর্বে এটির উৎপত্তি হয়। ভূমিকম্পটি মিয়ানমার, ভারতের কয়েকটি রাজ্য এবং বাংলাদেশে শক্তিশালী কম্পন সৃষ্টি করে।
বাংলাদেশের বেশিরভাগ এলাকায় মানুষ প্রথমে ২ থেকে ৩ সেকেন্ডের একটি শক্তিশালী কাঁপুনি অনুভব করেন। এরপর এটি থেমে যায়। অল্প সময়ের মধ্যেই আবার ২ থেকে ৩ সেকেন্ডের মতো মৃদু কম্পন অনুভূত হয়। তবে দ্বিতীয়বারের কাঁপুনির তীব্রতা তুলনামূলক কম ছিল।
ভলকানো ডিসকভারি জানিয়েছে, এই ভূমিকম্পের কম্পন উৎপত্তিস্থলের ৩৫০ থেকে ৭০০ কিলোমিটার দূরেও টের পাওয়া গেছে। এমনকি এক ব্যক্তি ২,৩৭১ মাইল দূর থেকে ভূমিকম্প অনুভব করার তথ্য জানিয়েছেন।
ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। আতঙ্কিত মানুষ নিজেদের অভিজ্ঞতা জানিয়ে বিভিন্ন পোস্ট করেন। সাদিয়া তাসনিম নামের একজন ফেসবুকে লিখেছেন, “মাত্রা কত ছিলো! ধাক্কায়ে বিছানা থেকে ফেলে দিচ্ছিলো একদম! #ভূমিকম্প।”
মধ্যরাতে হওয়া ভূমিকম্পটি অনেকের জন্য ভীতিকর অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। অনেকেই তাড়াহুড়ো করে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। ফেসবুকে বিভিন্ন পোস্টে মানুষ তাদের আতঙ্ক ও শঙ্কার কথা তুলে ধরেন।
উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং অঞ্চলের মানুষ খুব বেশি তীব্রতা অনুভব করেননি। তবে দূরবর্তী স্থানগুলোতে এটি শক্তিশালী কম্পন সৃষ্টি করে।
এই ভূমিকম্প আবারও মনে করিয়ে দেয় যে, ভূমিকম্পপ্রবণ এলাকায় থাকা মানুষের জন্য সচেতনতা এবং প্রস্তুতি অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এমন ঘটনা মোকাবিলায় সবাইকে আরও সতর্ক থাকতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জরুরি বার্তা: সৌদিতে কবে ঈদ? জানাল সুপ্রিম কোর্ট
- বাংলাদেশে ঈদুল ফিতর কবে? যা জানা গেল
- লভ্যাংশ পেলেন শেয়ারহোল্ডাররা
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো রবি আজিয়াটা
- কবে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ? দেখে নিন পূর্ণ সূচি
- ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি খবর
- শবে কদরেরনামাজের নিয়ম, নিয়ত, বিশেষ আমল ও দোয়া
- হু হু করে কমছে স্বর্ণের দাম, দেশের আজকের বাজারদর
- ফলাফল: ৭টিতে বিএনপি, ৭টিতে আ.লীগ ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী
- ক্রেতার চাপে বিক্রেতাশূন্য ৮ কোম্পানি, সূচক চাঙ্গা
- সৌদি আরবে কবে ঈদ? শাওয়ালের চাঁদ নিয়ে বড় আপডেট
- ডিএসইর দুই ব্রোকারেজে বড় রদবদল: বাদ পড়লেন ৪ প্রতিনিধি
- পিএসএল খেলতে বিসিবির শর্ত: ছাড়পত্র কি পাবেন টাইগাররা?
- ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সংকেত
- ডিএসই থেকে বাদ পড়ল এশিয়ান টাইগার ফান্ড: আবেদন নাকচ করল বিএসইসি