ফরিদপুরে মৌমাছির কামড়ে এক যুবক নিহত, আহত ১৭
ফরিদপুরের মধুখালীতে মৌমাছির কামড়ে এক যুবকের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। একই ঘটনায় আহত হয়েছেন ১৭ জন। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে।
নিহত যুবক সুশান্ত কুমার সাহা (৩৮) মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকার পরিমল কুমার সাহার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম গাড়াখোলা এলাকায় একটি গাছে মৌমাছির একটি চাক ছিল। ওই চাকে একটি পাখি আক্রমণ করলে মৌমাছির দল ক্ষিপ্ত হয়ে পথচারীদের ওপর আক্রমণ চালায়। এতে অন্তত ১৭ জন আহত হন। গুরুতর আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন শান্ত দাস (২৫) এবং মহসিন শেখ (১৭)।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কবির সরদার জানান, সুশান্ত সাহার শরীরে প্রায় ৩৫-৪০টি কামড়ের চিহ্ন ছিল। হাসপাতাল পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে, এবং মৌমাছির আক্রমণ থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ