ব্রেকিং নিউজ: ফিক্সিং ইস্যুতে বিজয়ের নামে নিষেধাজ্ঞা গুঞ্জন, যা বললেন বিজয়
এবারের বিপিএলে ফিক্সিংয়ের কালো থাবা পড়েছে। ফিক্সিংয়ের জন্য সন্দেহের তালিকায় আছে ১০ জন ক্রিকেটার। তাদের নজরদারিতে রাখা হয়েছে। যে ১০ ক্রিকেটারের ফিক্সিংয়ের খবর গণমাধ্যমে এসেছে তাদের মধ্যে এনামুল হক বিজয়ের নামটি দেখে অবাক হয়েছে সবাই।
এবারের বিপিএল ব্যাট হাতে দারুন ছন্দে আছেন এই ব্যাটার। চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে আছেন তিনি। আর তার ফিক্সিং কান্ডের মাঝেই দেশ ত্যাগে নিষেধাজ্ঞা খবর ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে। এই বিষয়ে এবার কথা বলেছেন এনামুল হক বিজয়।
হতাশার সুরে এই ওপেনার বলেন, 'আসলে কি বলবো, আমি এটা (দেশত্যাগে নিষেধাজ্ঞা) জানি না পুরোপুরি। নিউজটা দেখছি শুধু আর কি।'
এরপর তার কাছে জানতে চাওয়া হয় একটি গণমাধ্যমে ফিক্সিং ইস্যুতে আপনার নাম উঠে এসেছে। এ বিষয়ে বিজয় বলেন, 'বিসিবি তো এগুলো দেখছে, তারাই আমাদের (ক্রিকেটের) অভিভাবক। এখন কেউ না জেনে না শুনে হুট করে একটা কথা বলে ফেলছে, খুবই কষ্টদায়ক আসলে। হ্যাঁ , বিসিবিকে জানিয়েছি আর বিসিবি আসলে কোনদিন কাউকে জানায়নি। উনারা কোথা থেকে নিউজগুলো পেয়েছে, বিসিবিও অবাক হয়েছে আসলে।'
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, "তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে পারছি না, কারণ কিছু নিয়ম মেনে চলতে হয়। তবে যদি কারও বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়, তাহলে শাস্তি অত্যন্ত কঠোর হবে। দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং শাস্তি এমন হবে যা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।"
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল