তামান্না ভাটিয়ার নিজের শরীর নিয়ে মন্তব্য
ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শরীরের প্রতি গভীর ভালোবাসার কথা শেয়ার করেছেন। 'স্ত্রী ২' সিনেমার আইটেম গান ‘আজ কি রাত’-এ তার দুলকি নাচে দর্শকদের মুগ্ধ করার পর, তিনি আরও এক নতুন চমক দিলেন, যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে।
তামান্না তার শরীরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বলেছেন, “আমি আমার শরীরকে খুব ভালোবাসি। আমার শরীরটাই আমার সবচেয়ে পছন্দের। প্রতিদিন কাজের শেষে, যখন আমি বাড়ি ফিরি, পোশাক বদলে প্রথমে স্নান করি। স্নানের সময়, আমি আমার শরীরের প্রতিটি অংশের দিকে মনোযোগ দিয়ে ছুঁয়ে দেখি। তারপর প্রতিটি অংশকে ধন্যবাদ জানাই।”
তামান্না আরও জানিয়েছেন, “এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, তবে এটা আমার জন্য একদম সত্যি। সারাদিনের কঠিন কাজের পর, শরীরের ওপর অনেক চাপ পড়ে। তাই আমি আমার শরীরকে ধন্যবাদ জানাই, কারণ সে আমাকে সারাদিন ধরে কাজের জন্য সহায়তা করেছে। এভাবে নিজেকে প্রশংসা করতে আমার ভালো লাগে, এতে আমি মানসিকভাবে অনেক স্বস্তি পাই।”
তামান্না ভাটিয়া তার ক্যারিয়ারের শুরু থেকেই বলিউডের আলোচিত মুখ, তবে তিনি দক্ষিণী সিনেমায়ও ব্যাপক জনপ্রিয়। রাজামৌলীর বাহুবলী সিনেমায় তার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। সম্প্রতি, স্ত্রী ২ সিনেমায় ‘আজ কি রাত’ গানে তার পারফরম্যান্সে তাকে নতুনভাবে নজরে এসেছে।
তামান্নার এই খোলামেলা মন্তব্য তার ব্যক্তিগত জীবনের এক অনন্য দিক উন্মোচন করেছে, যা তাকে আরও কাছে নিয়ে এসেছে তার ভক্তদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- আপনার ফান্ডের কী হবে? বিএসইসির বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’: ১৪০ বছরের রেকর্ড ভাঙার আশঙ্কা
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- সময় বাড়ানোর আগে ব্রোকারদের ‘আমলনামা’ চায় বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬)
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের খেলার সময়সূচি:অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনা