পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে:
১৪৪ ধারা জারি
রংপুরের তারাগঞ্জে আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের তীব্র প্রতিবাদে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, যার ফলে মাঠে খেলা বন্ধ হয়ে যায়।
৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বেলা ২টায় তারাগঞ্জের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসন এই আদেশ জারি করে। ওই দিন বিকেল ৩টায় জয়পুরহাট জেলা এবং রাজশাহী জেলার নারী ফুটবল দলের মধ্যে খেলা হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি আশরাফ আলী তার নেতৃত্বে কিছু নেতাকর্মী মাঠে গিয়ে খেলা বন্ধের দাবি জানান এবং প্রশাসনের কাছে আপত্তি জানান। পরে তারা মাঠেই অবস্থান নেন। এই অবস্থায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজকদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপজেলা অডিটোরিয়ামে বৈঠকে বসেন। বৈঠকে পুলিশ ও সেনাবাহিনীও উপস্থিত ছিলেন।
রংপুর পুলিশ সুপার আবু সাইম জানান, বৈঠকে দুইপক্ষের অবস্থান অপরিবর্তিত থাকার পর, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় দুপুর ২টা থেকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করা হয়, যার ফলে খেলা বন্ধ হয়ে যায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা, জানুন কারণ
- কারখানা বন্ধ, লোকসানে ডুবছে কোম্পানি—তবু শেয়ারদর বাড়ল হু হু করে
- ৪ আর্থিক প্রতিষ্ঠানের টাকা ফেরতের বড় ঘোষণা, ১০ লাখে মিলবে পুরো অর্থ
- আর মাত্র ১০ বছর! এলন মাস্ক বলছেন, টাকা ছাড়াই চলবে পৃথিবী
- একাদশে ভর্তিতে বড় খবর, ৯৩% আসন সবার জন্য—জানুন কোটা কত
- আজকের স্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- আবেদন নাকচ, তবুও রিফাইনারি বানাচ্ছে সুপার পেট্রোকেমিক্যাল!
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
- মোদী-ট্রাম্প বৈঠকের অজানা ঘটনা ফাঁস করলেন মার্কিন রাষ্ট্রদূত
- ‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে ৪৮ গ্রাহকের কোটি টাকা উধাও, বের হলো আসল রহস্য
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব