ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুরের পর আজহারী স্ট্যাটাস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান থেকে অনলাইন ভাষণ দেবেন— এমন ঘোষণার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই ক্ষোভ চরম আকার নেয় বুধবার, যখন ধানমন্ডির ৩২ নম্বরে আয়োজিত ‘বুলডোজার মিছিল’ রূপ নেয় তাণ্ডবে। মুহূর্তের মধ্যেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবনের একটি বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়, আগুন জ্বলতে থাকে সুধাসদনে।
এই ধ্বংসযজ্ঞ রাজধানীর গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। বৃহস্পতিবারও সহিংসতার আগুন নেভেনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর আর অগ্নিসংযোগে টানা দুই দিন ধরে দেশজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
এই টালমাটাল অবস্থায় শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানান দেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। ফেসবুকে তিনি লেখেন—
"মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। Let’s rebuild our nation."
কেবল এই বার্তাতেই থামেননি তিনি। পোস্টের মন্তব্যে আরও স্পষ্ট করে লিখেছেন—
"এমন অদূরদর্শীতায় যেন মত্ত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে, তা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে— প্লিজ, এবার শান্ত হোন!"
তার এই আহ্বান মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই একে সময়োচিত বার্তা বলে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ এতে ভিন্ন মত প্রকাশ করেছেন। তবে স্পষ্টতই, দেশ এক অনিশ্চিত পরিস্থিতির দিকে এগোচ্ছে, যেখানে স্থিতিশীলতার জন্য শান্তি ও সংযমই হতে পারে একমাত্র পথ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে বড় পদক্ষেপ: ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ২৩ মার্চ ২০২৬)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ: সরাসরি দেখুন Live
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ম্যাচ কবে কখন, জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- কমলো জ্বালানি তেল ও স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- স্বর্ণের বাজারে বড় ধস: ৪ মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা
- স্কয়ার-ইবনে সিনাসহ ৯ ওষুধ কোম্পানির মুনাফায় বড় লাফ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: সুলিভানের ফ্রি-কিকে গোল, সরাসরি দেখুন লাইভ
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় প্রস্তাব: আমূল বদলে যাবে বন্ড মার্কেট
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ: লাইভ দেখার উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ-বাংলাদেশ বনাম পাকিস্তান: কখন ও কোথায় দেখবেন লাইভ?