সাইফ-কারিনার সম্পর্কে ফাটল
বলিউড অভিনেতা সাইফ আলি খানের সাম্প্রতিক হামলার ঘটনার ধোঁয়াশা কাটতে না কাটতেই নতুন করে আলোচনার কেন্দ্রে তার দাম্পত্য জীবন। শনিবার (৮ ফেব্রুয়ারি) অভিনেত্রী কারিনা কাপুর খানের ইনস্টাগ্রাম স্টোরিতে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। অনেকেই মনে করছেন, এটি তার ব্যক্তিগত জীবনের সংকটের ইঙ্গিত বহন করছে।
১৬ জানুয়ারি গভীর রাতে মুম্বাইয়ে নিজ বাড়িতে এক ব্যক্তির ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাইফ আলি খান। হামলাকারী অভিনেতার ছোট ছেলে জেহের ঘরে প্রবেশ করে, আর সাইফ বাধা দিতে গেলে তাকে ছয়বার ছুরিকাঘাত করা হয়।
এমন ভয়াবহ ঘটনার পরও কারিনা কাপুর খান হাসপাতালে যাননি, যা নানা গুঞ্জনের জন্ম দিয়েছে। অনেকেই দাবি করেছেন, ঘটনার রাতে কারিনা নাকি মদ্যপ অবস্থায় ছিলেন এবং সে কারণেই তিনি সাইফের পাশে থাকতে পারেননি। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী।
ঘটনার এক মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর, কারিনার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। পোস্টে তিনি লেখেন—
‘বিয়ে, বিবাহবিচ্ছেদ, উদ্বেগ, সন্তানের জন্ম, প্রিয়জনের মৃত্যু কিংবা প্যারেন্টিং—এই বিষয়গুলোর প্রকৃত অর্থ তুমি তখনই বুঝতে পারবে, যখন এগুলো তোমার জীবনে ঘটবে। বাস্তব জীবনে প্রচলিত থিওরি কিংবা অনুমান দিয়ে কিছুই হয় না। জীবন যতক্ষণ না তোমাকে কঠোর পরীক্ষায় ফেলে নম্রতার পাঠ শেখায়, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে স্মার্ট ভাবতেই থাকবে।’
এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। কেউ কেউ মনে করছেন, এটি নিছক দার্শনিক ভাবনার বহিঃপ্রকাশ, আবার অনেকের মতে, এটি তার দাম্পত্য জীবনের সংকটের ইঙ্গিত। কিছু সমালোচক মনে করছেন, সাইফের ওপর হামলার পেছনে কারিনার কোনো ভূমিকা ছিল কি না, সেই বিতর্কের জবাব দিতেই তিনি এমন পোস্ট দিয়েছেন।
সাইফের ওপর হামলার পর পতৌদি পরিবার বেশ উদ্বিগ্ন। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। কারিনার পোস্টের পর বিষয়টি নিয়ে আরও সন্দেহ ঘনীভূত হয়েছে।
বলিউডের এই আলোচিত জুটির সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন চললেও, সাইফ বা কারিনা কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে কারিনার সাম্প্রতিক বক্তব্য অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে কমলো স্বর্ণের দাম
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: তারেক রহমানের মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা দেখুন
- সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা যে দিন থেকে শুরু হবে
- সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেরোজার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা
- শেয়ারবাজারের সময়সূচিতে পরিবর্তন
- ডিভিডেন্ড না দেওয়ায় শাস্তি: ‘জেড’ ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: দেখেনিন কে কোন দপ্তরের দায়িত্ব পেলেন?
- বিকেলে প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের মন্ত্রিসভায় থাকছেন যারা? দেখুন তালিকা
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬)
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: ৫০ জনের মন্ত্রী–প্রতিমন্ত্রীর তালিকা প্রকাশ
- বিএনপির নতুন মন্ত্রিসভা: শপথের ডাক পাওয়া ৪৮ জনের তালিকা প্রকাশ
- সূর্য গ্রহণ 2026 বাংলাদেশ সময়: আজ কখন দেখবেন?
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬)
- 2026 ramadan calendar: বাংলাদেশে রোজা কবে থেকে জানুন
- বিকেলে প্রধানমন্ত্রীর শপথ, নতুন মন্ত্রিসভায় থাকছেন কারা? দেখুন তালিকা