তামিমের বিসিবিতে আসার গুঞ্জন, মুখ খুললেন আকরাম খান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবাল গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। তবে ব্যাট-প্যাড তুলে রাখেননি তিনি। এখনও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, ক্রিকেট মাঠের বাইরেও নতুন ভূমিকায় দেখা যেতে পারে তাকে—সংগঠক হিসেবে যোগ দিতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এ। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি তামিম।
তবে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। আজ বুধবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "বোর্ডে আসাটা নির্ভর করে ব্যক্তির ইচ্ছার ওপর। যেমন আমি খেলা শেষ করার পর ক্রিকেট প্রশাসনে কাজ করতে চেয়েছি। আবার অনেকে আসেনি, হয়তো তাদের আগ্রহ নেই।"
আকরাম মনে করেন, কেবল ক্রিকেট নয়, যে কোনো খেলাধুলায় অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিরা বোর্ডে আসলে সেটি সংশ্লিষ্ট খেলাটির জন্য ইতিবাচক। তিনি বলেন, "যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যারা ক্রিকেটের সঙ্গে যুক্ত, কিংবা অন্য খেলায়ও অভিজ্ঞ, তারা এলে পুরো স্পোর্টস ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে।"
শান্তর নেতৃত্ব নিয়ে বিসিবির ভাবনাবর্তমানে তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গুঞ্জন উঠেছিল, শান্ত অন্তত দুটি ফরম্যাটের নেতৃত্ব ছাড়তে চান। তবে বিসিবি এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, এমনকি গতকালকের বোর্ড সভায়ও বিষয়টি আলোচনায় আসেনি বলে জানিয়েছেন আকরাম খান।
তিনি বলেন, "অধিনায়কত্ব নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে যে-ই অধিনায়ক হোক, তাকে পুরো দায়িত্ব নিতে হবে। তার পারফরম্যান্সই আসল, যদি ভালো খেলে, তাহলে দলকে ভালোভাবে পরিচালনা করতে পারবে।"
আকরাম আরও ব্যাখ্যা করেন, বাংলাদেশে তিন ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক করা কঠিন হবে, কারণ স্কোয়াডের অপশন সীমিত। "অন্যান্য দেশে একেক ফরম্যাটে ভিন্ন অধিনায়ক থাকে, কিন্তু বাংলাদেশে প্রায় সবাই সব ফরম্যাটে খেলে। আমাদের হাতে বিকল্প কম, যেখানে পূর্ণাঙ্গ দল গঠন করাই চ্যালেঞ্জ, সেখানে তিনজন আলাদা অধিনায়ক করাটা কঠিন।"
শেষ পর্যন্ত বিসিবিতে তামিমের প্রবেশ কতটা বাস্তব হয় কিংবা শান্তর নেতৃত্বের ভবিষ্যৎ কী, তা সময়ই বলে দেবে। তবে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখন এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার দিকেই।
কামাল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস
- সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি