বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: গোল বন্যা, ৯০ মিনিটের খেলা শেষ
নিজস্ব প্রতিবেদক: নারী এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে একতরফা দাপট দেখিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই ৭ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিটার বাটলারের শিষ্যরা। ৯০ মিনিটের খেলা শেষে সেই স্কোরলাইনই বজায় রয়েছে—৭-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এখন চলছে অতিরিক্ত যোগ করা সময়ের খেলা।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী খেলেছে বাংলাদেশ নারী দল। ৩ মিনিটেই স্বপ্না রানী গোল করে দলকে এগিয়ে দেন। এরপর গোলের জোড়া মারে শামসুন্নাহার জুনিয়র (৬ ও ১৩ মিনিট)। দ্রুতই স্কোরলাইন হয়ে যায় ৪-০, যখন মনিকা (১৬), ঋতুপর্ণা (১৭) এবং তহুরা খাতুন (২০) গোল করেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে ঋতুপর্ণা আরও একটি গোল করে দলের পক্ষে সপ্তম গোলটি করেন।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আক্রমণ অব্যাহত রাখলেও গোলের দেখা মেলেনি। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতেই থাকলেও তুর্কমেনিস্তানের রক্ষণভাগ কিছুটা গোছানো হয়ে ওঠে। তবে ম্যাচে ফিরে আসার মতো কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা।
বাংলাদেশ এর আগে বাহরাইনকে ৭-০ ও মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে আগেই নিশ্চিত করেছিল মূল পর্বের টিকিট। আজকের ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার, তবে মাঠে তার কোনো ছাপই ছিল না। আগের দুই ম্যাচের মতো আজও একই একাদশ নিয়ে মাঠে নেমে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শেষ মুহূর্তের অপেক্ষা:
৯০ মিনিট শেষ হলেও ম্যাচের আনুষ্ঠানিক সমাপ্তি এখনো হয়নি। চলছে লস টাইমের খেলা। খুব শিগগিরই নিশ্চিত হবে বাংলাদেশ নারী দলের আরেকটি বড় জয়। ম্যাচ শেষে থাকবে চূড়ান্ত ফলাফল ও বিশ্লেষণ। চোখ রাখুন আমাদের পাতায়।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মার্জিন ঋণে বিএসইসির নতুন নিয়ম, বদলে গেল শেয়ার বিক্রির শর্ত
- জেনেক্স শেয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত, আদনানের দুই বিও হিসাব স্থগিত
- ১৭ আগস্ট আজকের সোনার দাম
- টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না দেখানোর আসল কারণ জানাল বোর্ড
- সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬ লাখ—নতুন পে স্কেলের হিসাব
- রমজান ও ঈদ নিয়ে বড় আপডেট, সম্ভাব্য তারিখ জানা গেল
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- ০১৬ নম্বর কি বদলাবে? এয়ারটেলের নতুন নাম জানাল রবি
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়
- ‘বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ভারতের সঙ্গে একীভূত হবে’
- বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে এআইআইবির নতুন উদ্যোগ
- নবম পে-স্কেলে বড় পরিবর্তন, বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব যেভাবে
- গরম কফি ছোড়া থেকে মারামারি, শেষ পর্যন্ত অজ্ঞান মিশর কোচ