MD. RAZIB ALI
Senior Reporter
মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
নিজস্ব প্রতিবেদক: আইপিএলের মেগা নিলামে দল পায়নি বাংলাদেশের কোনো ক্রিকেটার। তবে হুট করে আইপিএল খেলার সুযোগ এসেছে বাংলাদেশের দুই তারকা পেসার মুস্তাফিজ ও তাসকিনের সামনে। আর এই সুযোগ আসার কারণ আইপিএলের নিলাম থেকে দল পাওয়া বেশ কয়েক জন পেসার ইনজুরিতে আছে। তাদের শূন্য স্থান পূরণ করার জন্যই দল গুলো চায় মুস্তাফিজ ও তাসকিন স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে।
মুলত মুস্তাফিজকে দলে নিতে আগ্রহি কলকাতা নাইট রাইডার্স। তাসকিনকে দলে নিতে চায় লাখনৌ সুপার জায়েন্টস। তবে দল পাওয়ার চেয়ে বড় বিষয় হয়ে দাড়িয়েছে এনওসি। এই দুজন পেসারকে বিসিবি এনওসি দিবে কি না এই প্রশ্ন এখন সবার মনে।
তবে বিভিন্ন সুত্র থেকে জানা গেছে তাসকিনকে এনওসি দিতে একমত হয়েছে বিসিবি কর্তারা। তবে মুস্তাফিজের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি।
এর পেছনে অবশ্য কারণ আছে। জিম্বাবুয়ে সিরিজ বাদেও পাকিস্তানের বিপক্ষে আইপিএল চলাকালীন বাংলাদেশের খেলা আছে। জিম্বাবুয়ের বিপক্ষে যদি তাসকিন মুস্তাফিজ না খেলে তাহলেও বাংলাদেশের কোনো সমস্যা হবে না। তবে পাকিস্তান অনেক শক্তিশালী দল। তাদের হারাতে হলো বাংলাদেশের পূর্ণ শক্তির দল প্রয়োজন। যে কারণে মুস্তাফিজকে এনওসি দিতে একমত হতে পারছেন বিসিবি কর্তরা।
এই দিকে আবার পুরো সিজনের জন্য না খেলতে পারলে মুস্তাফিজ বা তাসকিন কাউকেই দলে নিবে না আইপিএলে ফ্রাঞ্চাইজি গুলো। আবার লাখনৌ সুপার জায়েন্টস দলের বিদেশি চোট পাওয়া ক্রিকেটারদের নিজে থেকে নাম প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছে। তারা যদি নাম প্রত্যাহার করে নেয় তাহলেই বিদেশি ক্রিকেটারের স্লট খালি হবে লাখনৌ দলের। আর নাম প্রত্যাহার করলেই তারা তাসকিনকে দলে নেওয়ার সুযোগ পাবে।
অপর দিকে মুস্তাফিজের এনওসি নিয়ে আছে দ্বিধা। তার কারণ পাকিস্তান সিরিজ। মুস্তাফিজকে পুরো সিজনের জন্য এনওসি দিতে রাজি নয় বিসিবি। আর পুরো সিজনের জন্য এনওসি না পেলে কলকাতা মুস্তাফিজকে দলে নিবে না।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড: জানুন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ১ম ওয়ানডে আজ; সরাসরি দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: টস শেষ, সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
- পুঁজিবাজারে বড় চমক: ফ্লোরপ্রাইস মুক্ত হচ্ছে দুই জায়ান্ট কোম্পানি
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সেঞ্চুরি, সরাসরি দেখুন Live
- রাউন্ড ৩২ থেকে সেমিফাইনাল: ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে যারা?
- সকালে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখার উপায়
- রাউন্ড ৩২ থেকে ফাইনাল: আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে যারা?
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া: বড় রানের টার্গেট দিল বাংলাদেশ
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড: সরাসরি দেখার উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড লাইভ ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড লাইভ: সরাসরি দেখুন Live