বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি এ আর রহমান
বিখ্যাত সঙ্গীত পরিচালক এআর রহমানকে বুকে ব্যথার কারণে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
সর্বশেষ খবর অনুযায়ী, তাকে চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকাল সাড়ে ৭টার দিকে তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং অ্যাঞ্জিয়োগ্রাফিও করা হচ্ছে বলে জানা গেছে। আপাতত তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
একটি সূত্রের দাবি, এআর রহমান সম্প্রতি বিদেশ থেকে ফেরার পর ঘাড়ে ব্যথার সমস্যায় ভুগছিলেন। সেই কারণে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে গিয়েছিলেন।
গত বছর এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। ২৯ বছরের সংসার ভেঙে যাওয়ার বিষয়টি ভক্তদের জন্য ছিল বিস্ময়কর। বিচ্ছেদের পর রহমান এক পোস্টে জানিয়েছিলেন, তারা অন্তত ৩০ বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হতো।
এরই মধ্যে, গত সপ্তাহে এআর রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে নতুন সুখবর, সহজ হচ্ছে মার্জিন বিধিমালা
- ব্যাংক-সঞ্চয় অফিসে যেতে হবে না, সঞ্চয়পত্র কেনায় আসছে নতুন নিয়ম
- SSC Board Result 2026: ঘরে বসেই Challenge করবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম ও রুপার সর্বশেষ দাম
- মাইডাস ফাইন্যান্সিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১২ আগস্ট ২০২৬)
- বাংলাদেশের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, বাড়ল শ্রেণি
- ১৫ মাস ছুটি জমা থাকলেও আছে শর্ত, ২৮ দিনের ছুটি নিয়ে বড় ভুল ধারণা
- একটানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, যা বলছে আবহাওয়া অধিদপ্তর
- ২০২৪ সালের পর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোথায় দেখা যাবে?
- গলায় রামদা ঠেকিয়ে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ
- বিয়ে করলেই ৫ লাখ টাকা! তবে রয়েছে যেসব শর্ত
- এমপির বাড়ি-সম্পত্তি লিখে নিয়ে এরপর যা ঘটল সম্পত্তি
- ১০ বছর ধরে নিখোঁজ, ডায়েরিতে লেখা এক শব্দেই মিলল হদিস
- ডনের সঙ্গে সামিরার ছবি নিয়ে এতদিনের বিতর্কে নতুন তথ্য