MD. Razib Ali
Senior Reporter
১২ এপ্রিল: শাহবাগে জমায়েতে ডাক দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ
নিজস্ব প্রতিবেদক: “আসুন, আমরা একসঙ্গে দাঁড়াই ফিলিস্তিনের পাশে” — মানবতার মিছিলে ক্রিকেট তারকার আবেগী আহ্বান
পবিত্র ভূমি ফিলিস্তিনে একের পর এক হামলায় ধ্বংস হচ্ছে ঘর, নিভে যাচ্ছে শিশুদের চোখের স্বপ্ন। এই নিষ্ঠুরতা আর নীরবে দেখা যায় না—বিশ্বজুড়ে তাই আজ গর্জে উঠেছে মানবতার কণ্ঠ। ‘নো ওয়ার্ক, নো স্কুল’—একদিনের কর্মবিরতি দিয়ে সাধারণ মানুষ জানাচ্ছেন তাদের প্রতিবাদ। সেই বিশ্ব প্রতিবাদের ঢেউ এবার এসে আছড়ে পড়েছে ঢাকার রাজপথেও।
এই প্রেক্ষাপটে নতুন এক কর্মসূচির ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি ঘোষণা দেন,
“আগামী ১২ এপ্রিল, শুক্রবার বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আসুন, আমরা সবাই মিলে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াই। তাদের জন্য আমাদের ভালোবাসা, সহানুভূতি এবং প্রতিবাদ যেন গোটা পৃথিবী শুনতে পায়।”
শুধু ক্রিকেট মাঠেই নয়, মানবিকতার ময়দানেও বারবার সাহসী কণ্ঠ হয়ে উঠেছেন মাহমুদউল্লাহ। এর আগেও গাজায় গণহত্যার দৃশ্য সহ্য করতে না পেরে এক আবেগময় পোস্টে তিনি আশ্রয় নেন স্রষ্টার দরবারে। লিখেন,
“হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে কারীম, হে রাহমানুর রাহীম, আপনি আমাদের রক্ষাকর্তা। তাদের রক্ষা করুন, তাদেরকে বিজয়ী করুন, আমিন। এটা সহ্য করা যাচ্ছে না, হে রব!”
এই পোস্টটি যেন শুধুই প্রার্থনা নয়, ছিল এক নীরব চিৎকার—অবিচারের বিরুদ্ধে, দখলদারিত্বের বিরুদ্ধে। আর সেই চিৎকার এবার রূপ নিচ্ছে মিছিলে, রাস্তায়, জনসমুদ্রে।
ফেসবুকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণা দেওয়ার পরপরই তা ছড়িয়ে পড়ে হাজারো মানুষের মাঝে। নেটিজেনরা আহ্বান জানাচ্ছেন—এই জমায়েত যেন হয় সব ভেদাভেদ ভুলে একটিই পরিচয়ে—মানবতা।
যেখানে শিশুদের স্বপ্ন ভেঙে রক্তে লাল হচ্ছে পথ, সেখানে চুপ থাকা আর অপরাধ।১২ এপ্রিল, বিকেল ৩টা, শাহবাগ—এটা শুধু একটি কর্মসূচির সময় নয়,এটা এক মানবিক প্রতিবাদের মুহূর্ত।
আপনি থাকবেন তো?
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- Redmi Note 17 Pro 5G: ৮,৩৪০mAh ব্যাটারি, ১২০Hz AMOLED ডিসপ্লে
- HSC Result২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকেরস্বর্ণের দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- OPPO Find X10 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮,০০০mAh ব্যাটারি
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৩টি দেশের টাকার মান
- আফগানিস্তান বনাম বাংলাদেশ টেস্টের লাইভ স্কোর ও সর্বশেষ অবস্থা
- Honor X6E: ৭৫০০mAh ব্যাটারি, ২৪ হাজারে কতটা ভালো?
- এইচএসসি ফল ২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- ৩০–৪০ হাজার টাকায় vivo-র সেরা ৫ ফোন, কোনটির দাম কত?
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে