ইংলিশ প্রিমিয়ার লীগে ইতিহাস গড়লেন হামজা চৌধুরী, গর্বিত বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী, যার ফলে গর্বের সঙ্গে ফুটবল বিশ্বে নতুন করে উচ্চতা ছুঁয়েছে লাল-সবুজের দেশটি।
ইংলিশ প্রিমিয়ার লীগ সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে দেখানো হয়েছে, এখন পর্যন্ত ১২৬টি দেশের ফুটবলার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এই বিশাল তালিকায় যেমন রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল), কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম), জাবালেতা (আর্জেন্টিনা), উইলিয়ান (ব্রাজিল), তেমনি এক গর্বের স্থান পেয়েছে বাংলাদেশের নামও।
আর এই কৃতিত্ব এসেছে একজন মানুষ থেকেই—হামজা চৌধুরী। লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে তিনি খেলেছেন মোট ৫৭টি ম্যাচ। যা তাকে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এমনকি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল—সব দেশের ফুটবলারদের ছাপিয়ে একচ্ছত্র রাজত্ব করছে এখন বাংলাদেশ।
হামজার এই রেকর্ড শুধু ব্যক্তিগত নয়, বরং এটি বাংলাদেশের ফুটবল ইতিহাসের জন্যও এক মাইলফলক। বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ লিগে দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিচ্ছে এখন লাল-সবুজ। আর গর্বের এই অর্জনের স্বীকৃতি দিয়েছে খোদ ইংলিশ প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ।
বিশ্লেষকরা বলছেন, এই রকম স্বীকৃতি বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার বাতিঘর। হামজার পথ ধরে আগামীতে আরও তরুণ খেলোয়াড় আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে পারবে, এমন প্রত্যাশা সকলের।
মো: ফারুক/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ