Alamin Islam
Senior Reporter
ঢাকা থেকে করাচি—বাংলাদেশের প্রতিবাদে জেগে উঠছে পুরো মুসলিম বিশ্ব
নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরাইলের নৃশংস হামলার বিরুদ্ধে ঢাকায় অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ছে মুসলিম বিশ্বের নানা প্রান্তে। এই জনস্রোতের জোয়ারে এবার করাচি, সানা ও দোহার রাজপথেও ফিলিস্তিনের পক্ষে গর্জে উঠেছে লাখো মানুষ।
পাকিস্তানের করাচিতে স্মরণকালের বৃহত্তম বিক্ষোভ
পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে আয়োজিত হয় সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ ফিলিস্তিন সংহতি বিক্ষোভ। লাখো মানুষ শহরের বিভিন্ন সড়কে মিছিল করে, হাতে ফিলিস্তিনি পতাকা, মুখে ইসরাইল বিরোধী স্লোগান।
জনতা দাবি তোলে—ইসরাইলের বর্বরতা ঠেকাতে মুসলিম বিশ্বের নেতাদের এক কণ্ঠে রুখে দাঁড়াতে হবে। ইসরাইলের প্রতি সমর্থন বন্ধ করতে যুক্তরাষ্ট্রের দিকেও জোরালো বার্তা দেন বিক্ষোভকারীরা।
ইয়েমেনের সানায় অস্ত্র হাতে প্রতিবাদ
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ জানাতে ইয়েমেনের হাজার হাজার মানুষ রাজধানী সানার রাজপথে নেমে আসে। তারা “আমেরিকা-ইসরাইল নিপাত যাক” স্লোগান তোলে এবং অস্ত্র উঁচিয়ে জানায়—"আমরা আল্লাহর উপর ভরসা রাখি, কোনো জালিম মুসলমানদের হারাতে পারবে না।"
মুসলিম ঐক্য গঠনে সিসির কূটনৈতিক সফর
গাজায় যুদ্ধ বন্ধে উদ্যোগ হিসেবে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছেন দোহায়। তিনি কুয়েতের আমিরসহ মুসলিম বিশ্বের অন্য নেতাদের সঙ্গে একযোগে কাজ করার বার্তা দিয়েছেন।
বাংলাদেশের প্রভাব: 'মার্চ ফর গাজা' আন্দোলনের অনুপ্রেরণা
ঢাকায় অনুষ্ঠিত 'মার্চ ফর গাজা'র বিশাল জনগণের অংশগ্রহণ দেখে বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোও ফিলিস্তিন ইস্যুতে একত্রিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ থেকে যে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে, তা এখন মুসলিম বিশ্বজুড়ে এক ঐক্যের প্রতীক হয়ে উঠেছে।
ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে এখন শুধু একটি দেশের প্রতিবাদ নয়—এটি রূপ নিচ্ছে মুসলিম বিশ্বের সম্মিলিত জাগরণে। ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে এই বিশ্বব্যাপী সংহতি আগামী দিনের জন্য হতে পারে বড় এক মোড় পরিবর্তনের সূচনা।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ক্যাপিটেক ফান্ডের বিনিয়োগকারীদের জন্য নতুন ঘোষণা
- পে-স্কেল নিয়ে আবারও শঙ্কা, প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ
- জেনেক্স শেয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত, আদনানের দুই বিও হিসাব স্থগিত
- ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে ঢাকা ব্যাংক, জানুন বন্ড ছাড়ার কারণ
- ১৬ আগস্ট আজকের স্বর্ণের দাম
- ভ্যানগার্ড ফাইন্যান্স ওয়ান ফান্ডের অর্থ বিতরণে বড় সংশোধনী
- ১৭ আগস্ট আজকের সোনার দাম
- ছুটির তালিকায় থাকা ২৬ আগস্ট নিয়ে মিলল স্পষ্ট তথ্য
- টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না দেখানোর আসল কারণ জানাল বোর্ড
- সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬ লাখ—নতুন পে স্কেলের হিসাব
- রমজান ও ঈদ নিয়ে বড় আপডেট, সম্ভাব্য তারিখ জানা গেল
- ভুলে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট? পুরোনো মেসেজ ফেরত পাবেন যেভাবে
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়