MD: Razib Ali
Senior Reporter
মুস্তাফিজকে নিয়ে আসিফ নজরুলের আবেগঘন পোস্ট হঠাৎ ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: ২০১৫ সালে ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। অভিষেক ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স করে তাক লাগিয়ে দেন পুরো ক্রিকেট বিশ্বকে। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই ৫ উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। সেই সিরিজেই টানা তিন ম্যাচে ভারতকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ, যা ছিল দেশের ক্রিকেট ইতিহাসে এক গৌরবজ্জ্বল অধ্যায়।
মুস্তাফিজের এমন দুর্দান্ত অভিষেক মুগ্ধ করেছিল গোটা জাতিকে। তখনকার সময় বহু মানুষ তাকে নিয়ে নানা রকম প্রশংসা করে ফেসবুকসহ সামাজিক মাধ্যমে। ঠিক সেই সময়ই মুস্তাফিজের প্রশংসায় ফেসবুকে একটি পোস্ট করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অধ্যাপক আসিফ নজরুল। তিনি লিখেছিলেন,
“আমার যদি ১০ কোটি টাকা থাকতো, পুরোটাই মুস্তাফিজকে দিয়ে দিতাম। ও আল্লাহ! এত অসাধারণ ছেলে জন্ম নিয়েছে আমাদের দেশে।”
তবে সেই সময় এই পোস্টটি খুব একটা আলোচনায় না আসলেও, সাম্প্রতিক সময়ে আবার এটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে আগ্রহ। অনেকেই বলছেন, দেশের এমন প্রতিভা ও গর্ব নিয়ে এমন আবেগী মন্তব্য সত্যিই অনন্য।
মুস্তাফিজ এখন দেশের অন্যতম সেরা পেসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অভিষেকের সেই জাদুকরী স্পেল আজও অনেকের স্মৃতিতে গেঁথে আছে। আর সেই সময় একটি হৃদয়ছোঁয়া ফেসবুক পোস্ট দিয়ে যিনি মুস্তাফিজের প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন, সেই আসিফ নজরুলের কথাও আজ নতুন করে আলোচনায় এসেছে।
এই ঘটনাই প্রমাণ করে, একজন খেলোয়াড়ের অভিষেক কেবল খেলার মাঠেই নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নেবারও একটা বড় সুযোগ। আর মুস্তাফিজ সেটা করেছেন একেবারে প্রথম ম্যাচেই।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- কলা খাওয়ার সঠিক সময় কখন? সকাল নাকি রাত, জানুন
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- HONOR X9e Pro: ১১,০০০mAh ব্যাটারি ও ১০,০০০ নিটস ডিসপ্লে
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: শেষ হাসি হাসল কোন দল?
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- আজকের টাকার রেট কত: কমেছে ১৯টি দেশের টাকার মান