১৬-২০ এপ্রিল ঝড়বৃষ্টি-শিলার দিন:
চার দিনের ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ রাতেই শুরু হচ্ছে বজ্র-শিলাবৃষ্টি
নিজস্ব প্রতিবেদক: গত কয়েকদিনের অসহনীয় গরমের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই স্বস্তি সাময়িক। বৈশাখের শুরুতেই আসছে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা।
বিশেষ করে ১৬ এপ্রিল রাত থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেশের ১৭টি অঞ্চলে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
যেসব অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা
ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, ১৬ এপ্রিল রাত থেকে দেশের ওপর দিয়ে একটি শক্তিশালী বৃষ্টিবলয় অতিক্রম করবে, যা চার দিন ধরে সক্রিয় থাকবে।
চার দিনের ঝড়-বৃষ্টির পূর্ণাঙ্গ পূর্বাভাস
১৭ এপ্রিল (বৃহস্পতিবার)
ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে ২-১ জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
১৮ এপ্রিল (শুক্রবার)
খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগে কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
১৯ এপ্রিল (শনিবার)
দেশের সব বিভাগেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়বে।
২০ এপ্রিল (রবিবার)
ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।
পশ্চিমবঙ্গ ও বঙ্গোপসাগরে লঘুচাপ: এর প্রভাব কেমন
আবহাওয়ার বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরেও সক্রিয় রয়েছে। এর ফলে বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী বৃষ্টিবলয় প্রবাহিত হচ্ছে।
আব্দুর রহিম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা, জানুন কারণ
- কারখানা বন্ধ, লোকসানে ডুবছে কোম্পানি—তবু শেয়ারদর বাড়ল হু হু করে
- ৪ আর্থিক প্রতিষ্ঠানের টাকা ফেরতের বড় ঘোষণা, ১০ লাখে মিলবে পুরো অর্থ
- আর মাত্র ১০ বছর! এলন মাস্ক বলছেন, টাকা ছাড়াই চলবে পৃথিবী
- একাদশে ভর্তিতে বড় খবর, ৯৩% আসন সবার জন্য—জানুন কোটা কত
- আজকের স্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- আবেদন নাকচ, তবুও রিফাইনারি বানাচ্ছে সুপার পেট্রোকেমিক্যাল!
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
- মোদী-ট্রাম্প বৈঠকের অজানা ঘটনা ফাঁস করলেন মার্কিন রাষ্ট্রদূত
- ‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে ৪৮ গ্রাহকের কোটি টাকা উধাও, বের হলো আসল রহস্য
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব