Alamin Islam
Senior Reporter
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেট ভক্তদের জন্য স্বস্তির খবর দিলো আইসিসি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য আইসিসির পরবর্তী মেগা ইভেন্টে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের মারপ্যাঁচে ইতোমধ্যেই বাংলাদেশের জায়গা নিশ্চিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
যে সমীকরণে নিশ্চিত হলো সরাসরি অংশগ্রহণ
আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১২টি দেশ সরাসরি খেলবে। যার মধ্যে ২০২৬ বিশ্বকাপের সুপার এইটে ওঠা ৮টি দল এবং আয়োজক দেশ হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জায়গা আগেই নির্ধারিত ছিল। তবে নিউজিল্যান্ড সুপার এইটে থাকায় র্যাঙ্কিং থেকে অতিরিক্ত তিনটি দল সরাসরি খেলার সুযোগ পায়।
আইসিসি জানিয়েছে, ২০২৫ সালের ৯ মার্চ পর্যন্ত টি-টোয়েন্টি র্যাঙ্কিং বিবেচনা করেই দলগুলোর ভাগ্য নির্ধারিত হবে। মজার বিষয় হলো, ৯ মার্চের আগে বাংলাদেশ, আফগানিস্তান কিংবা আয়ারল্যান্ডের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই। ফলে বর্তমান র্যাঙ্কিংয়ে তাদের অবস্থানের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। এই সমীকরণে ১০ম, ১১তম ও ১২তম স্থানে থেকে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশসহ এই তিন দেশ।
২০২৮ বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়া দেশগুলো:
সরাসরি অংশগ্রহণের সুযোগ পাওয়া ১২টি দেশ হলো— ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান (সুপার এইটের ভিত্তিতে)। এছাড়া স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া এবং র্যাঙ্কিং বিবেচনায় আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বাকি ৮টি দলকে বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে।
‘এটি বড় সাফল্য’— উচ্ছ্বসিত নাফিস ইকবাল
চলমান বিশ্বকাপে অংশ নিতে না পারার হতাশা থাকলেও পরবর্তী বিশ্বকাপের টিকিট পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় তিনি দলের এই অর্জনকে বড় সাফল্য হিসেবে অভিহিত করেন।
নাফিস ইকবাল লেখেন, “দুর্ভাগ্যবশত বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা থাকতে পারিনি। তবে ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন আমাদের জন্য বিশাল এক প্রাপ্তি। নানা প্রতিকূলতা যে আমাদের দমাতে পারে না, বরং আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ করে— এই অর্জন তারই প্রমাণ।”
গত এক বছরের নিরলস পরিশ্রম ও পরিকল্পনার সুফল এটি উল্লেখ করে তিনি আরও বলেন, “খেলোয়াড় থেকে শুরু করে ম্যানেজমেন্টের প্রতিটি সদস্যের ত্যাগ ও দলগত প্রচেষ্টায় আজ আমরা এই জায়গায়। বিশেষ করে লিটনের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করতে হয়। জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার হিসেবে আমি আমার দল নিয়ে গর্ববোধ করছি।”
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে বাংলাদেশের অংশ নিতে না পারা নিয়ে অনেক নাটকীয়তা তৈরি হয়েছিল। র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার আশঙ্কায় ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে যে ধোঁয়াশা ছিল, আইসিসির এই নিশ্চয়তার মাধ্যমে তার অবসান ঘটলো।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চোরের দলের খেলা কবে’ লিখলেই যা দেখাচ্ছে গুগল
- রাতে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন সময়সূচি ও সরাসরি যেভাবে দেখবেন Live
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন সময়সূচি, পরিসংখ্যান ও লাইভ দেখার উপায়
- মিলে যাচ্ছে ভবিষ্যৎবাণী বাদ পড়তে যাচ্ছে আর্জেন্টিনা? চ্যাম্পিয়ন হবে যে দল
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাতে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: সময়সূচি ও সরাসরি যেভাবে দেখবেন Live
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: সরাসরি যেভাবে দেখবেন Live
- রাতে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- রাতে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: সরাসরি যেভাবে দেখবেন Live