সারাদেশে বৃষ্টি-বজ্রপাতের পূর্বাভাস, ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা
নিজস্ব প্রবিদক: সারাদেশজুড়ে আবারও বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে তাপমাত্রা বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশিত এক পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে, যার প্রভাবেই দেশের আবহাওয়ায় এমন পরিবর্তন দেখা যাচ্ছে।
আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগ—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—এর অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে আভাস মিলেছে।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং অন্যান্য ছয়টি বিভাগে এক-দু’টি স্থানে বৃষ্টি হতে পারে।
রোববার (২০ এপ্রিল) একই ধারা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা আরও খানিকটা বাড়বে, তবে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি দেশের উত্তর ও মধ্যাঞ্চলের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের তাপমাত্রা ধাপে ধাপে বাড়বে। ফলে গরম বাড়ার পাশাপাশি গরমজনিত অসুস্থতা ও অস্বস্তিও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া পরিবর্তনের এই সময়ে বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেইনকোট রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করতেও সবাইকে সতর্ক করা হয়েছে।
এপ্রিলের শেষ ভাগে এমন আবহাওয়ার পরিবর্তন স্বাভাবিক হলেও আগামী দিনের তীব্র গরমের পূর্বাভাসে সাধারণ মানুষের মধ্যে একধরনের শঙ্কাও তৈরি হয়েছে। কৃষিকাজ, স্বাস্থ্য ও জনজীবনে এর প্রভাব নিয়েও বাড়ছে আলোচনা।
মোঃ গোলাম রাব্বানী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬)
- আবারও কমলো স্বর্ণের দাম
- আজ আবার ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়?
- এইচএসসি পরীক্ষা ২০২৬: ফরম পূরণ শুরু, জানুন বোর্ড ফি ও নিয়ম
- ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য বাংলাদেশিদের জন্য দারুন সুখবর
- শেয়ারবাজারের দক্ষতা বৃদ্ধিতে বিআইসিএম ও ডিবিএ’র বড় সমঝোতা
- ২০২৬ বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, জানুন কার বেতন কত
- আজকের ইফতারের সময়সূচি: (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬)
- ঈদের আগেই ফ্যামিলি কার্ডে নগদ টাকা পাচ্ছেন যারা
- স্কুলের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ: আজ থেকে ৩৬ দিনের বড় ছুটি
- নামজারি ছাড়াই জমি বিক্রি! ৪টি সহজ নিয়ম জেনে নিন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৯ ফেব্রুয়ারি ২০২৬)
- এনআইডি সংশোধনে বড় বদল: সব আবেদন যাবে ডিজির কাছে
- আজকের সৌদি রিয়াল রেট (১৯ ফেব্রুয়ারি ২০২৬)
- ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ