বিনিয়োগকারীদের জন্য চার ইন্স্যুরেন্স কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
বিনিয়োগকারীদের জন্য এলো মিশ্র সুখবর
শেয়ারবাজারের তালিকাভুক্ত চারটি ইন্স্যুরেন্স কোম্পানি তাদের বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানাগুলো হলো—প্রাইম ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
অগ্রণী ইন্স্যুরেন্স: ক্যাশ-স্টকের ভারসাম্য
৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য অগ্রণী ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার মধ্যে ৬ শতাংশ ক্যাশ এবং ৬ শতাংশ স্টক। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৫৪ পয়সা, যা আগের বছরের ২ টাকা ১০ পয়সা থেকে কিছুটা কম।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮১ পয়সায়। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন, রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।
প্রাইম ইন্স্যুরেন্স: শুধুই ক্যাশ ডিভিডেন্ড
প্রাইম ইন্স্যুরেন্স ২০২৪ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ০৫ পয়সা, আগের বছরের ২ টাকা ৪৩ পয়সার তুলনায় কিছুটা কম।
শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৭৯ পয়সা। কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই ডিজিটাল প্লাটফর্মে। বিনিয়োগকারীদের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ জুন।
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স: চার বছরের হিসাব একসঙ্গে
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স একসঙ্গে চার বছরের ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২০২০ অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। তবে ২০২১, ২০২২ এবং ২০২৩ অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড দিচ্ছে না।
চার বছরের এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন, যার রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স: স্থিতিশীল আয়, ক্যাশ ডিভিডেন্ড
৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরে সেন্ট্রাল ইন্স্যুরেন্স ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৮৫ পয়সা, আগের বছরের তুলনায় কিছুটা কম।
এ সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ১ টাকা ৫০ পয়সা এবং এনএভিপিএস ৫০ টাকা ১৭ পয়সা। ডিজিটাল পদ্ধতিতে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে ২৫ জুন, রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে একই দিনে।
রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি